মালদা: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস দেওয়া হয়েছে। কোথাও পরিকাঠামোর অভাব, কোথাও প্রশিক্ষিত কর্মী নেই, নোটিস স্বাস্থ্য দফতরের।  আগেই ৫টি নার্সিং হোমকে নোটিস, এই নিয়ে মোট ৯টি নার্সিং হোমকে নোটিস জারি করা হয়েছে। 

Continues below advertisement

আরও পড়ুন, আলোর মালায় সেজেছে তারাপীঠ থেকে কঙ্কালীতলা, উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

Continues below advertisement

যথাযথ লাইসেন্স আছে কি? পরিকাঠামো পর্যাপ্ত রয়েছে? ক্লিনিকাল এসটাবলিসমেন্ট গাইডলাইন মেনে চলা হচ্ছে? ফায়ার সেফটি গাইডলাইনস মেনে চলা হচ্ছে কি? এমনই একাধিক বিষয় খতিয়ে দেখার পর, মালদার চার চারটি নার্সিংহোমকে নোটিস ধরাল জেলা প্রশাসন।এরই পাশাপাশি, ২ টি নার্সিংহোমকে জরিমানা করল জেলা স্বাস্থ্য দফতর। এই নিয়ে মোট ৯টি নার্সিংহোমকে নোটিস দেওয়া হল। এরই পাশাপাশি, রাজ্য সরকারের নজরে রয়েছে আরও বেশ কয়েকটি জেলা।

স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, 'শুধু মালদা না, মুর্শিদাবাদেও একই জিনিস শুরু করা হচ্ছে। মূল যে জায়গাগুলো, মালদা, মুর্শিদাবাদ, এগুলোর ওপর আমাদের নজর রয়েছে।এমন না যে বাকি জায়গাগুলো কিছু নেই। উত্তর ২৪ পরগনাও আরেকটি জায়গা। নার্সিংহোম থেকে শুরু করে আয়ুসের ফার্মাসি।এর সম্বন্ধে প্রচুর বক্তব্য রয়েছে। আমরা পুরো আইন মেনে শাসন চালাব। এটা শাসকের আইনের কিছু নেই।'

মালদা জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেখানে প্রায় ১৫ টা নার্সিংহোমে ইতিমধ্যেই অভিযান চালানো হয়েছে । প্রথম ধাপেই ৫ টি নার্সিংহোমে দেওয়া হয়েছিল ক্লোজার নোটিস। মালদার অতিরিক্ত জেলাশাসক অনিরুদ্ধ নন্দী বলেন, ৪ টেতে ক্লোজার আছে। আর ২ টো তে সামান্য ফাইন আছে। কারণ তাদের প্রবলেম আমরা খুব কম দেখেছি।'এরপর অন্যান্য জেলার ক্ষেত্রে নার্সিংহোমগুলির বেনিয়মের বিরুদ্ধেও কি একই ব্যবস্থা নেওয়া হবে? সেটাই এখন দেখার।