কলকাতা: ভোট পরবর্তী হামলা সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে সওয়াল করলেন রাজ্যের প্রাক্তন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে গেলেন তৃণমূলনেত্রী। সেই সময় তাঁকে লক্ষ্য করে 'চোর' 'চোর' স্লোগান শোনা গেল। ভিড় ঠেলে কোনও রকমে এগিয়ে যান মমতা। গাড়িতে ওঠেন। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। (Mamata Banerjee in Calcutta High Court)

Continues below advertisement

সওয়াল জবাব শেষে এদিন আদালত থেকে বেরিয়ে আসেন মমতা। তৃণমূলের আইনজীবীরা ঘিরে ছিলেন মমতাকে। সেই সময় আইনজীবী এবং অন্যদের মধ্যে থেকে 'চোর', 'চোর ' স্লোগান ওঠে। এতে পাল্টা প্রধান বিচারপতি সুজয় পালের কাছে পৌঁছন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মমতা। বলেন, "দেখুন বাইরের অবস্থাটা। কী হচ্ছে! এখান থেকে বেরনোই মুশকিল।" (Mamata Banerjee)

Continues below advertisement

আরও পড়ুন: ‘এটা বাংলা, উত্তরপ্রদেশ নয়’, কলকাতা হাইকোর্টে সওয়াল মমতার, বুলডোজার অ্যাকশন নিয়ে বললেন…

এর পর গোটা বিষয়টি যাতে সহজে সম্পন্ন হয়, প্রধান বিচারপতি আইনজীবীদের অনুরোধ করেন। নীচের তলার এজলাস থেকে নীচের দিকে নামার সময় ফের মমতাকে ঘিরে ধরে ভিড়। প্রচুর মানুষ এবং আইনজীবীরা 'চোর', 'চোর' স্লোগান তোলেন। আদালতের মূল ফটক পর্যন্ত মমতাকে পৌঁছে দিতে হিমশিম খেতে হয় সকলকে। 

আরও পড়ুন: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়, মামলা লড়বেন?

এমনকি গাড়িতে ওঠার সময়ও সমস্যায় পড়েন মমতা। মমতাকে বের করে নিয়ে যাওয়া চ্যালেঞ্জ হয়ে ওঠে পুলিশের কাছে। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে, প্রচুর মানুষের ভিড়। আইনজীবীরাও ছিলেন সেই ভিড়ে। মমতাকে বের করে নিয়ে যেতে কালঘাম ছুটে যায় তৃণমূলের লিগাল সেলের লোকজন থেকে নিরাপত্তারক্ষীদের। 

ওই পরিস্থিতিতে মমতাকে বের করে নিয়ে যাওয়া নিয়ে উদ্বেগ দেখা দেয়। শেষ পর্যন্ত যদিও বেরিয়ে যান মমতা। কবে আজ হাইকোর্টে মমতাকে ঘিরে বেনজির ঘটনা ঘটল। এই ঘটনায় মুখ খুলেছেন রাজ্যের নবনিযুক্ত মুখ্য়মন্ত্রী শুভেন্দু। তাঁর বক্তব্য, "আমার অনেক কাজ জানেন তো! এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই। আর এগুলো নিয়ে ভাবিও না আমি।" তবে এদিন তৃণমূলের তরফে একাধিক অভিযোগ করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগের পাশাপাশি, তাঁকেও বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে দেওয়া হচ্ছে না বলে জানান মমতা।