আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল। ঋতব্রত, অরূপ রায়, সাবিনা, ফিরহাদ, শিউলি সাহা-সহ ১০ বিদ্রোহী। এখনও অভিযোগের নিষ্পত্তি।

Continues below advertisement

আরও পড়ুন, মর্মান্তিক, নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, আতঙ্কে পালালেন বাসিন্দারা..

Continues below advertisement

অরূপ রায়, ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায়-সহ ১০ জন বিদ্রোহী বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে,ফের সুপ্রিম কোর্টে গেল মমতা-তৃণমূল কংগ্রেস।রাজ্য়ে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর মমতা বন্দ্য়োপাধ্য়ায়দের হাত ছেড়েছেন একের পর এক বিধায়ক। সেই তালিকায় রয়েছেন একদা তাঁর ছায়াসঙ্গী ফিরহাদ হাকিমের মতো বিধায়করাও।এই আবহে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, আখরুজ্জামান, সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম-সহ মোট ১০ জন বিদ্রোহী বিধায়কের সদস্য়পদ খারিজের দাবিতে আগেই একবার সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছিলেন মমতা-তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।সেই মামলায় প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চ, বিধানসভার অধ্য়ক্ষকেই সিদ্ধান্ত নিতে বলে। 

আদালতের নির্দেশ অনুযায়ী ৮ অক্টোবর ১০ বিদ্রোহী বিধায়ককে শুনানিতে ডাকেন স্পিকার। দুপক্ষের সঙ্গে আলোচনার পর, পদ্ধতিগত ত্রুটির কারণ দেখিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ করে দেন বিধানসভার অধ্যক্ষ। এই প্রেক্ষাপটে, শুনানির পরে কেন ত্রুটির কথা জানানো হল, এই প্রশ্ন তুলে ফের সুপ্রিম কোর্টে গেলেন মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।পুজোর ছুটির পর সুপ্রিম কোর্টে উঠবে এই মামলা।

প্রসঙ্গত,  স্পিকারের চিঠির জবাব দিতে ফের সময় চাইলেন সুদীপরা। প্রথমে ৭ দিন।তারপর ৩ সপ্তাহ। তারপর ১ মাস।এবার আরও ২ সপ্তাহ। সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে,ফের সময় চাইলেন NCPI-তে মিশে যাওয়া বিদ্রোহী তৃণমূল সাংসদরা। NCPI সাংসদ   অরূপ চক্রবর্তী বলেন,আমরা সময় চাইলাম। বাঙালির বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। এই দুর্গাপুজোর সময়ে আমরা উৎসবে মুখর হয়ে আছি। এসব ছেড়ে তো আর পারব না। ওই জন্য আমরা এক্সটেনশন করতে বলেছি ৩ তারিখ পর্যন্ত।  বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরই, বিদ্রোহ ঘোষণা করেন তৃণমূলের প্রতীকে জয়ী ২০ জন সাংসদ। তারপর NCPI-এ মিশে যান।

এরপর বিজেপির নেতৃত্বাধীন NDA-কে সমর্থনের ঘোষণা করেন।NDA-র বৈঠকে যেতে শুরু করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট করেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা।মুখ্য়মন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজেও তাঁদের দেখায় যায়। কিন্তু, এসব ঘটলেও, খাতায় কলমে এখনও তৃণমূল সাংসদ হিসাবেই রয়ে গেছেন সুদীপ বন্দ্য়োপাধ্য়ায়-কাকলি ঘোষ দস্তিদার সহ ২০ জন সাংসদ। এরইমধ্য়ে তাঁদের সাংসদ পদ বাতিলের দাবিতে স্পিকালের কাছে এবং সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এরপরেই ২৫ অগাস্ট, ২০ জন বিদ্রোহী তৃণমূল সাংসদের বক্তব্য জানতে চেয়ে চিঠি দেয় লোকসভার সচিবালয়।