Newtown Fire Incident: মর্মান্তিক, নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে বিধ্বংসী আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, লেলিহান শিখার গ্রাসে ২০-২৫ টি ঘর, আতঙ্কে পালালেন বাসিন্দারা..
Newtown Fire Incident : উৎসবের মাঝে ফের মর্মান্তিক ঘটনা কলকাতায়, নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে ভয়াবহ আগুন

হিন্দোল দে, কলকাতা: নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে ঝুপড়িতে ভয়াবহ আগুন। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে খবর। ঝুপড়ি ছেড়ে পালালেন বাসিন্দারা। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। তবে কীভাবে আগুন লেগেছে, এখনও দমকলের কাছে স্পষ্ট নয়।
আরও পড়ুন, চোরবাগানকাণ্ডে নিরীহদের গ্রেফতারির অভিযোগ কুণাল ঘোষের
দমকল সূত্রে খবর, নিউটাউনে সিটি সেন্টার টু-এর পিছনে যে ঝুপড়ি রয়েছে, সেখানের প্রায় ২০ থেকে ২৫ টি ঘর আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে গিয়েছে। স্বাভাবিকভাবেই সেই আগুন আরও ছড়িয়ে না পড়তে না পারে, দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে, সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতিমধ্যেই উদ্ধারকার্যে সেখানকার বাসিন্দারাও নেমে পড়েছেন। স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ডে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে, সেটা আগুন নেভার পরেই স্পষ্ট হবে, এমনটাই দমকল সূত্রে খবর।
এদিকে ঝুপড়ি ঘরগুলির পাশেই বহুতল রয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কিত গোটা এলাকার বাসিন্দারা। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, আমরা যখন এসেছি, তখন আগুন লেগে গিয়েছে, তারপরে আমাদের এমএলএ সাহেব এসেছিলেন। বাড়িগুলিতে অনেক ক্ষতি হয়েছে। মোটামুটি ২৫টি মত ঘর ছিল। আর সব প্লাস্টিকের কাজ হতো। এর মধ্যেই আগুন লেগেছে। একটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। একটা সিলিন্ডার বার করে নিয়েছি আমরা। এর আগে এক মাস আগে এমএলএ সাহেব আল্টিমেটাম দিয়েছিলেন।
ঘটনাস্থলে একজন মহিলা জানিয়েছেন, আমি এই বিষয়টা নিয়ে এক মাস আগেই জাস্ট এখানে সচেতন করে দিয়ে গিয়েছিলাম ,স্থানীয় মানুষদেরকে। এখানে বস্তি এইভাবে করা যাবে না। এখানে একটা দুর্ঘটনা ঘটলে আজকে কতবড় ক্ষতি হয়ে যেত ভাবুন। আর ঠিক তাই..১ মাস যেতে না যেতেই দুর্ঘটনা ঘটল। এই যে বাড়িটা রয়েছে, প্রায় লাখ খানেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ জন শুধু বেঁচে গিয়েছে প্রাণে। শুধু পীযুষদার আসার জন্য।
পুজোর মাঝেই সম্প্রতি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দক্ষিণ কলকাতায়। ভোররাতে বাঘাযতীন মার্কেটে আগু লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন দোকানগুলিতে। মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যায় একাধিক দোকান। রাতারাতি সর্বস্বান্ত হয় বহু ব্যবসায়ী। এর আগে, স্টিফেন কোর্ট থেকে, নন্দরাম মার্কেট, কলকাতার বুকে একের পর এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ গেছে বহু, সাম্প্রতিককালে, তারাপীঠ থেকে নিউ মার্কেট অগ্নিকাণ্ডেও মৃত্যু এড়ানো যায়নি। সেসমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বাড়তি সতর্ক দমকল।
Before You Go
Dilip Ghosh: "পুজো শেষ হতে অবৈধভাবে কিছু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়েছে", বললেন দিলীপ ঘোষ





















