পুজোর পর বেড়াতে গিয়ে আর ফেরা হল না। আবার মন্দারমণিতে সাগরগ্রাসে পর্যটকরা। মন্দারমণিতে সমুদ্রে নেমে ডুবে মৃত্যু হল এক জনের। তলিয়ে যাওয়া আরেক জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার বিকেলে সমুদ্রে নেমে তলিয়ে যান হাওড়ার একই পরিবারের দু'জন । কিন্তু কীভাবে তলিয়ে গেলেন তাঁরা ? তাঁরা কি অনুমোদিত জায়গায় নেমেছিলেন ? নাকি নিয়ম ভেঙে কোনও জায়গায় স্নান করতে চলে গিয়েছিলেন তাঁরা ? হঠাৎ করে সমুদ্রে তলিয়েই বা গেলেন কীভাবে ? এর পিছনেও কি দায়ী সেই চোরাবালি নাকি অন্যকিছু? তদন্ত করবে পুলিশ।  পুলিশ সূত্রে খবর, স্পিডবোট দিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটি দেহ উদ্ধার হলেও আরেকজনের কোনও খোঁজ নেই। দেহ খুঁজে বের করার চেষ্টা করছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও । শুক্রবার মন্দারমণির কাছে এক জনের দেহ উদ্ধার হয়। অন্য জনের খোঁজে তল্লাশি চলছে এখনও।  সূত্রের খবর, তলিয়ে যাওয়া দু'জন ডোমজুড়ের বাসিন্দা, সম্পর্কে শ্যালক-জামাইবাবু ।  ছয় যুবকের একটি  দল মন্দারমনিতে এসেছিল বেড়াতে, তার মধ্যেই দুইজন এখন নিখোঁজ।   

Continues below advertisement

পুজোর আগেও দুর্ঘটনা  

পুজোর ঠিক আগেই, গত সেপ্টেম্বরে আরেকটি দুর্ঘটনা ঘটে যায়।  মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে যান শান্তিপুরের বাসিন্দা একই পরিবারের ৩ জন। তাদের মধ্য়ে ছিলেন এক নাবালকও।  তার নিথর দেহ উদ্ধার হয়। এরপর তাজপুর সমুদ্র সৈকতে ভেসে আসে মহিলার দেহ।  দুর্ঘটনা রুখতে পুলিশ-প্রশাসনের তরফে মন্দারমণি সমুদ্র-সৈকতে মাইকে প্রচার করা হয়।    

Continues below advertisement

একাধিক দুর্ঘটনা মন্দারমণিতে 

শুধু এই দুটি ঘটনা নয়। চলতি বছরে আরও মৃত্যু হয়েছে মন্দারমণির সমুদ্রে। গত এপ্রিলে মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় এক চিকিৎসক দম্পতির। জলে ডুবে মৃত্যু শল্য চিকিৎসক কুন্তল চক্রবর্তী ও চিকিৎসক শৈলজা ভরদ্বাজের।মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়। তাঁরা ছিলেন ঘোলার বিবেকানন্দ পার্ক এলাকার বাসিন্দা। 

তালসারির সমুদ্রে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু   এই ২০২৬ এই  জলে ডুবে মারা যান অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দিঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতার। একটি সিরিয়ালের শ্যুটিংয়ের জন্য তালসারি গিয়েছিলেন রাহুল। সমুদ্রে নেমে ডুবে যান রাহুল বন্দ্যোপাধ্যায়। সেই মৃত্যু নিয়ে একের পর এক রহস্য সামনে আসে। সেই ধোঁয়াশা এখনও কাটেনি।