কালীগঞ্জ: শনিবার রাতের ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রাণ হারালেন একাধিক ব্যক্তি। দু'টি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল চার চার জনের, এই ঘটনায় আরো দুই বাইক আরোহী গুরুতর জখম হয়েছেন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার পলাশী মীরা বাজার ক্যাম্পের অধীনে ভুরুলীয়া মাঠ পাড়া এলাকায়। 

Continues below advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি বাইকে নাকাশিপাড়া থানার আকন্দবেরিয়া গ্রামের তিন যুবক ছিলেন। অপর একটি বাইকে কালীগঞ্জ থানা এলাকায় বড়কুলবেরিয়া গ্রামের তিন যুবক ছিলেন। দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভুরুলীয়া মাঠ পাড়া এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এরফলে ৬ জনই গুরুতর জখম হন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে মীরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক নাকাশিপাড়ার আকন্দবেরিয়া গ্রামের তিন যুবককে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়। বাকি দুজনের  চিকিৎসা চলছে।

Continues below advertisement

প্রসঙ্গত, উল্লেখ্য ফের রাতের কলকাতায় পথ দুর্ঘটনা। এবার জোকা মেট্রো স্টেশনের নীচে ডায়মন্ড হারবার রোডের ওপর মোটর বাইকের পিছনে পণ্যবাহী গাড়ির ধাক্কা। মৃত্যু হল বাইকের চালক সহ আরোহীর। মৃত চালকের নাম অঞ্জন সাধুখাঁ (২৯)। পুলিশ সূত্রে খবর, দুজনেরই মাথায় হেলমেট ছিল। পলাতক ঘাতক গাড়ির চালক। পেশায় অটোচালক ছিলেন তিনি। কবরডাঙা-টালিগঞ্জ রুটে অটো চালাতেন। 

গতকাল রাত ১১টা নাগাদ, বান্ধবীর সঙ্গে নিয়ে, বাইক চালিয়ে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিলেন অঞ্জন সাধুখাঁ নামে ওই যুবক। সেই সময় পিছন থেকে পণ্যবাহী গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়ে যান দু'জনেই। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বিদ্যাসগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতি ছিল পণ্যবাহী গাড়িটির। তবে মোটর বাইকটিরও গতিবেগ বেশি ছিল কিনা, তাও খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানা। 

এর পাশাপাশি নিউটাউনে ফের দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। ইকোপার্কের কাছে, নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসস্ট্যান্ডে ধাক্কা। তারপরই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল চার চাকা গাড়ি। আশঙ্কাজনক অবস্থায়, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চালক-সহ গাড়িতে থাকা ৩ জন সওয়ারি। তাদের মধ্যে দু'জন মহিলা ও একজন পুরুষ। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। আজ ভোরে প্রথমে ইকোপার্কের ২ নম্বর গেটের সামনে থাকা বাসস্ট্যান্ডে ধাক্কা মারে গাড়িটি। এরপর ১ নম্বর গেট থেকে এগিয়ে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছে, গাড়িতে থাকা ৩ জনকে উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ।