নদিয়া: রাজ্যে (West Bengal) হাইভোল্টেজ বিধানসভা ভোট (Assembly Election 2026) শুরু হতে একমাসও বাকি নেই। হুমকি-হুঁশিয়ারি, চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জ পারদ ক্রমশ চড়ছে। তার মধ্যে অশান্তিও থেমে নেই। এরই মধ্যে এবার স্কুলে বিস্ফোরণ (School Blast)। 

Continues below advertisement

ভোটের মুখেই স্কুলে ফাটল বোমা, উদ্ধার আরও একটি তাজা বোমা। এদিন নদিয়ার কল্যাণীতে ঘোড়াগাছা মাধ্যমিক শিক্ষাকেন্দ্রের ছাদে বিস্ফোরণটি ঘটে।

ঠিক কী ঘটেছে?

Continues below advertisement

পরীক্ষা শেষে পড়ুয়ারা স্কুল থেকে যাওয়ার আধঘণ্টার মধ্যে বিস্ফোরণ। স্কুলে তখনও ছিলেন শিক্ষকরা, ছাদে বিস্ফোরণ ঘিরে তীব্র আতঙ্ক। স্কুলের পাশের মাঠে তৃণমূলের নির্বাচনী সভার আগেই বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিক ও পুলিশ ।  

বিধানসভা ভোটের যেখানে হাতেগোনা কয়েকটা দিন বাকি সেখানে পরপর এ ধরনের ঘটনায় প্রশ্ন উঠছে- এখনই যদি এই পরিস্থিতি হয়, তাহলে ভোটের সময় কী হবে? বিধানসভা নির্বাচন শান্তিতে সারতে, এবার নির্বাচন কমিশন নজিরবিহীন সব পদক্ষেপ নিয়েছে। 

ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন জওয়ানরা। এদিকে ভোটের আগে বেনজিরভাবে ফের রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এবার সরিয়ে দেওয়া হল কলকাতা পুলিশের ৩ যুগ্ম কমিশনারকে। 

কলকাতা পুলিশের নতুন গোয়েন্দা প্রধান সোমা দাস মিত্র। সরানো হল যুগ্ম কমিশনার (সদর) মিরাজ খালিদকে। কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার (সদর) সুদীপ সরকার। সরিয়ে দেওয়া হল ডিসি (সাউথ) দীপক সরকারকে। কলকাতার নতুন ডিসি (সাউথ) ভি এস আর অনন্তনাগ। সরানো হল যুগ্ম সিপি (ইনটেলিজেন্স) সৌম্য রায়কেও। কলকাতা পুলিশের যুগ্ম সিপি (ইনটেলিজেন্স) দেবস্মিতা দাস। সরিয়ে দেওয়া হল কলকাতার ডিসি (নর্থ) দীনেশকে। কলকাতার নতুন ডিসি (নর্থ) প্রদীপ কুমার যাদব। কলকাতার নতুন ডিসি (ইস্ট) প্রশান্ত চৌধুরী। সরানো হল কলকাতার ৩ যুগ্ম কমিশনার-সহ ১২ IPS-কে। 

অন্যদিকে, ভোটের দায়িত্ব থেকে সরানোর পর এবার, ৮১ জন পুলিশ ইনস্পেকটরকে অন্য জেলায় পোস্টিং করা হয়েছে। ভোটের কাজে যাতে এই অফিসারেরা কোনও ভাবেই যুক্ত না থাকেন, সে ব্যাপারে কড়া নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে, ৪৯ জন সাব ইনস্পেকটরকেও জেলা থেকে সরিয়ে অন্যত্র পোস্টিং করা হয়েছে।