কলকাতা: আজ চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ। মিছিল বেরোলে সেন্ট্রাল অ্যাভেনিউতে যান চলাচলের সমস্যা হবে বলে জানাল বউবাজার থানা। পুলিশের তরফে মিছিল না কারর আবেদন জানানো হয়েছে। বলা হয়েছে, এতে তদন্তপ্রক্রিয়ায় সমস্যা তৈরি হতে পারে। আজ মিছিল করে বউবাজার থানায় যাওয়ার কথা ছিল সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের। (Doctors' March in Kolkata)
কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে আজ মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মেডিক্যাল কলেজ থেকে মিছিল করে বউবাজার যাওয়ার কথা ছিল সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকদের। ঠিক হয়েছিল, মিছিল করে গিয়ে থানায় হাজিরা দেবেন সমন পাওয়া তিন জুনিয়র ডাক্তার। কিন্তু বউবাজার থানার তরফে ইমেল পাঠিয়ে মিছিল না করার আবেদন জানানো হয়েছে। ইমেলে বলা হয়, 'মিছিল করে থানা অভিযানের অর্থ তদন্ত প্রক্রিয়া এবং আইনের কাজে বাধাদান করা। এই মিছিল আইন-শৃঙ্খলা জনিত সমস্যা তৈরি করতে পারে'। (Kolkata News)
আরও পড়ুন: ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিস ধরালেন শাহরুখ খান, পাল্টা মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ
মিছিল বেরোলে সেন্ট্রাল অ্যাভিনিউটে যান চলাচলের সমস্যা হবে বলেও জানিয়েছে বউবাজার থানা। শৃঙ্খলাজনিত সমস্যার কথাও উল্লেখ করা হয়েছে। উপাধ্যক্ষকে নিগ্রহের অভিযোগে মেডিক্যাল কলেজের তিন ইন্টার্নকে নোটিস পাঠিয়েছিল বউবাজার থানা। ইমেলে বলা হয়েছে, ওই তিন জনকে জিজ্ঞাসাবাদ করতেই ডেকে পাঠানো হয়েছে। তদন্তপ্রক্রিয়ায় আওতায় ডেকে পাঠানো হয়েছে তাঁদের। সেই তদন্তপ্রক্রিয়ার মাঝখানে থানা অভিযান বা থানার উদ্দেশে মিছিলের অর্থ তদন্তপ্রক্রিয়ায় বাধাদান। তাই মিছিল করতে নিষেধ করা হয়েছে।
কলকাতা মেডিক্যাল কলেজের ছাত্র সংসদের তরফে মিছিল বের করতে আবেদন জানানো হয়েছিল। চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় প্রকাশ্যে মুখ খুলেছিলেন মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তাররা। ওষুধের খামতি থেকে ব্যবস্থাপনায় খামতির দিকগুলি তুলে ধরেন তাঁরা। এর পরই ডাক্তারদের একাংশকে শোকজ করা হয়। সেই শোকজের প্রতিবাদ চলাকালীন বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালায় মেডিক্যাল কলেজে। হামলা হয় ডাক্তারদের উপর। সেই নিয়েই আজ মিছিলের ডাক দেওয়া হয়।
আরও পড়ুন: AI টিভি চ্যানেল আনতে চায় Google, নায়ক বা নায়িকা আপনিই, পর্দায় দেখতে পাবেন নিজেকে
সেই ঘটনায় পৃথক পৃথক মামলা দায়ের হয় বউবাজার থানায়। সেই আবহেই হাসপাতালের উপাধ্যক্ষ ইন্দ্রনীল চট্টোপাধ্যায় অভিযোগ দায়ের করেন যে, ছাত্রদের ঘেরাও চলাকালীন তাঁকে নিগ্রহ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ। সমন পাঠানো হয় তিনি চিকিৎসককে। ১৯ নভেম্বর সমন পাঠানো হয় তিন দিনের মধ্যে হাজিরা দিতে। মাঝে কয়েক দিন ছুটি ছিল। তাই আজ হাজিরা দেওয়ার কথা ছিল ওই তিন ডাক্তারের। শুধু ওই তিন জন নন, বিভিন্ন চিকিৎসক সংগঠনের রাস্তায় নামার কথা ছিল। মিছিল করে থানায় যাওয়ার কথা ছিল সিনিয়র, জুনিয়র ডাক্তারদের। কলকাতা মেডিক্যাল কলেজে হামলার ঘটনায় কেন এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ করা হল না, তারই প্রতিবাদে মিছিল করে যাওয়াপ কথা ছিল। কিন্তু মিছিলে অনুমতি দিল না পুলিশ।
