রহড়া: শীতের দাপট সকাল থেকেই জাঁকিয়ে বেড়েছে। এরমধ্য়েই ভয়াবহ দুর্ঘটনা। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৫ জন। ঘটনাটি মূলত ঘটেছে উত্তর ২৪ পরগনার রহড়া থানার রুইয়া এলাকায়। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দ্রুত গতিতে একটি গাড়ি ব্যারাকপুরের দিক থেকে আসছিল। কিন্তু হঠাৎই বিপত্তি ঘটে। রাস্তার ধারে গার্ডওয়ালে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। সেই গাড়িতেই ছিলেন মোট পাঁচজন। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে এই মুহূর্তে। গাড়ির চালককে আটক করেছে পুলিশ। আদৌ কি চালক মদ্যপ ছিলেন, নাকি অন্য় কোনও কারণ তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ।
মোদির সভায় আসার পথে মৃত্যু ৩ জনের
এদিকে, শনিবারই নরেন্দ্র মোদিরসভায় যোগ দিতে আসার সময় প্রাণ হারাতে হয়েছিল ৩জনকে। মুর্শিদাবাদ থেকে মোদিরসভায় যোগ দিতে আসা তিন জনের মৃত্যু হয়েছিল ট্রেনের ধাক্কায়। ঘটনাটি ঘটেছিল কৃষ্ণনগর - রানাঘাট শাখার তাহেরপুর থেকে বাদকুল্লা স্টেশনের মাঝামাঝি ঘটনা। সূত্রের খবর, ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রে খবর, এঁদের বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরজনসভায় যোগ দিতে এসেছিলেন তাঁরা। ভোরবেলারেললাইনের ধারে প্রাতঃকৃত্য করার সময় দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের ধারণা, ঘন কুয়াশাথাকায়দৃশ্যমানতা আজ কমই ছিল। তাই এত বড় দুর্ঘটনা ঘটে গেল। ডিসেম্বরের ২০ তারিখ। কনকনে শীতের দেখা না-মিললেও গভীর কুয়াশা রয়েছে নদিয়ায়। কলকাতায় শীতের আমেজও তেমন নেই । তবে সকাল সকাল কলকাতা ও বিভিন্ন জেলায়কুয়াশা যথেষ্ট । তাই দৃশ্যমানতা যথেষ্ট কম। তার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
পুরীতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন বাঙালি পর্যটক
বাঙালির অন্যতম প্রিয় পর্যটন কেন্দ্র পুরীতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিলেন বেশ কয়েকজনবাঙালি পর্যটক। গাড়িরধাক্কায় গুরুতর চোট পান কমপক্ষে ৮ জন। ঘটনাটি গত শুক্রবারের। সেদিন পুরীর জনবহুল কেনাকাটিরজায়গায়বেপরোয়াগাড়িরধাক্কায় ছিটকে গেলেন একাধিক জন। শুক্রবার সন্ধ্যা। ঘড়িতে তখন সাতটা। জমজমাট পুরীর স্বর্গদ্বার রোডের বাজার। থিকথিকে পর্যটক। শীতের মরসুমেআরামদায়কআবহাওয়ায় চলছিল কেনাকাটি। সেই সময় একটি প্রাইভেটগাড়িনিয়ন্ত্রণহারিয়ে রাস্তার ধারে একটি দোকানে ধাক্কা মারে। পুরীর স্বর্গদ্বার রোডে এমনিতেগাড়ি চলাচলের বারণ নেই। তবে জায়গাটি জনবহুল বলে স্বাভাবিকভাবেই গাড়িগুলির গতি শ্লথ থাকে। কিন্তু হঠাৎই একটি গাড়ি গতি নিয়ন্ত্রণ করতে না পেরে, সোজা ধাক্কা মারে একটি দোকানে। সেই সময় সেখানে দাঁড়িয়ে ছিলেন কমপক্ষে ৮ জন বাঙালি পর্যটক ।
