সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা :  বাড়ির মধ্যে মধুচক্র চালানোর অভিযোগে তৃণমূল কাউন্সিলরকে আটক করল পুলিশ। শুরু হয়েছে   জিজ্ঞাসাবাদ ।  বনগাঁ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রায়ের বিরুদ্ধে আনা হয়েছে গুরুতর অভিযোগ। বনগাঁর পাঁচপোতা এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে ২ মহিলাকেও। সঙ্গে আটক এক যুবক।

Continues below advertisement

অভিযোগ, দীর্ঘদিন ধরেই কাউন্সিলরের বাড়িতে মধুচক্র চালানো হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালায় বলে সূত্রের খবর। ঘটনার পর আটক তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়কে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই বাড়ি থেকে কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুরো ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির দাবি, শাসকদলের জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন অভিযোগ অত্যন্ত গুরুতর। আইন অনুযায়ী কড়া পদক্ষেপের দাবি তুলেছে গেরুয়া শিবির। 

Continues below advertisement

অন্যান্য গ্রেফতারি 

গত কয়েকদিন একাধিক তৃণমূল প্রভাবশালী নেতা বা তার পরিবারের লোকেদের গ্রেফতার করা হয়েছে মারাত্মক সব অভিযোগে।বর্ধমানে সঙ্গী-সহ এক তৃণমূল কাউন্সিলরকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। একইভাবে কোচবিহারে ভোটের আগে হিংসার অভিযোগে ধরা পড়েছেন এক ব্লক তৃণমূল সভাপতি। মাথাভাঙাতেও এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে তোলাবাজি ও ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে।

গুড়াপে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার মামলায় তৃণমূলের এক আঞ্চলিক সভাপতিসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দাসপুরে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছেন এক প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে, যিনি পঞ্চায়েত কর্মাধ্যক্ষের দায়িত্বেও ছিলেন।

অন্যদিকে দুর্গাপুরে তোলাবাজি ও ভোট-পরবর্তী হিংসার অভিযোগে তৃণমূলের দুই ব্লক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। আসানসোলে মলয় ঘনিষ্ঠ এক INTTUC নেতার বিরুদ্ধেও তোলাবাজির অভিযোগ উঠেছে। এছাড়াও অস্ত্র মামলায় ফেরার রয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে।

আরও পড়ুন : তৃণমূল কাউন্সিলের বাড়িতে মধুচক্র, গ্রেফতার এলাকার প্রভাবশালী নেতা