সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : এদিকে দক্ষিণবঙ্গে উর্ধ্বমুখী পারদ, অন্যদিকে কাঁপছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে এই 'কোল্ড ডে' পরিস্থিতি আরও ২-৩ দিন থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে,  শুক্রবার সকালে মেঘলা আকাশ ও কুয়াশা থাকবে।  পরে আংশিক মেঘলা আকাশ থাকবে, রোদের দেখা মিলবে না। বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জেলায় বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় । 

সিকিমে তুষারপাত হতে পারে আগামী দু-তিনদিন। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তার প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালে কুয়াশা পরে মেঘলা আকাশ থাকবে। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য জেলাতে। দিনের তাপমাত্রা অনেকটা নেমে যাবে, তাই শীতল দিনের পরিস্থিতিই বজায় থাকছে ।                                                                                                           

দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। শুক্র ও শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।   

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা

এক নজরে দেখে নেওয়া যাক, উত্তরবঙ্গের তাপমাত্রা নিয়ে কী বলছে মৌসম ভবনের ওয়েবসাইট  ( mausam.imd.gov.in )

Date: 2024-01-19
StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Coochbehar21.6 (18/01)-27.4-29084 (18/01)NIL
Darjeeling11.2 (18/01)02.418875 (18/01)NIL
Jalpaiguri23.7 (18/01)08.1-210071 (18/01)NIL
Kalimpong13.0 (18/01)-38.528465 (18/01)NIL

উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।    

আরও পড়ুন : 

বৃষ্টির পর ঠকঠক করে কাঁপছেন? তাপমাত্রা কিন্তু গিয়েছে বেড়ে ! আবার কবে শীতের কামড়