কলকাতা : মকর সংক্রান্তির আগে শীতের সেকেন্ড ইনিংস শুরু। আজ থেকেই বইবে হিমেল হাওয়া। কাল থেকে পারদ-পতন। ৩-৪ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। mausam.imd.gov.in বলছে - 

StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Coochbehar23.6 (11/01)112.949792 (11/01)NIL
Darjeeling13.8 (11/01)25.847581 (11/01)NIL
Jalpaiguri23.9 (11/01)112.529379 (11/01)NIL
Kalimpong15.0 (11/01)-19.537365 (11/01)NIL

উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -              

  • আলিপুরদুয়ার
  • উত্তর দিনাজপুর
  • কালিম্পং
  • কোচবিহার
  • জলপাইগুড়ি
  • দক্ষিণ দিনাজপুর
  • দার্জিলিং
  • মালদা দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ                                   
     
    জেলাআবহাওয়ারহাইলাইট
    দার্জিলিং বৃষ্টিপাত: 0%আর্দ্রতা: 48%বাতাস: 6 কিমি/ঘন্টা
    জলপাইগুড়ি বৃষ্টিপাত: 0%আর্দ্রতা: 55%বাতাস: 6 কিমি/ঘন্টা
    কালিম্পংবৃষ্টিপাত: 0%আর্দ্রতা: 38%বাতাস: 6 কিমি/ঘন্টা
    আলিপুরদুয়ারবৃষ্টিপাত: 0%আর্দ্রতা: 56%বাতাস: 5 কিমি/ঘন্টা

    কোচবিহার

    বৃষ্টিপাত: 0%আর্দ্রতা: 56%বাতাস: 5 কিমি/ঘন্টা
    উত্তর দিনাজপুরবৃষ্টিপাত: 0%আর্দ্রতা: 57%বাতাস: 13 কিমি/ঘন্টা
    দক্ষিণ দিনাজপুরবৃষ্টিপাত: 0%আর্দ্রতা: 56%বাতাস: 10 কিমি/ঘন্টা
    মালদাবৃষ্টিপাত: 0%আর্দ্রতা: 61%বাতাস: 10 কিমি/ঘন্টা
     
    উত্তরবঙ্গের আবহাওয়া
    উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং এ। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা। রবিবারের মধ্যে তাপমাত্রা আরো কমতে পারে।
     
    উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল।  দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক  এবং  কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।   
     আবহাওয়ার আপডেট 
    কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গেই শীতের এই কামব্যাক। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। তবে আজ বিকেল থেকেই আবহাওয়ার মুড বদল। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। শীতের দ্বিতীয় ইনিংস বেশ কিছুদিন উপভোগ করতে  পারবেন রাজ্যবাসী। 

আরও পড়ুন, পৌষের শেষ বেলায় শীতের 'কামব্যাক', সংক্রান্তির আগেই হিমেল হাওয়ার দাপট বাড়বে?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে