অনির্বাণ বিশ্বাস, কলকাতা : আচমকাই সাসপেন্ড করা হল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল। 'অ্যাকাউন্ট সাসপেন্ডেড' লেখা দলের এক্স অ্যাকাউন্টে। এক্স-এর আইন ভাঙার জন্য এই সাসপেনশন বলে দলের এক্স অ্যাকাউন্টে উল্লেখ করা রয়েছে। এদিকে এই ঘটনার পিছনে মমতা-তৃণমূলের ষড়যন্ত্র দেখছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। নাম, প্রতীক-সংঘাতের আবহে তাদের অভিযোগ, 'সাসপেনশন সাসপেনশন খেলা খেলছে মমতা-তৃণমূল।' যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে মমতা-তৃণমূল কংগ্রেসের দাবি, 'তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়।'

Continues below advertisement

এ প্রসঙ্গে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ঋজু দত্ত বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস...এই নাম এবং প্রতীক, এই পুরো ব্যাপারটাই এখন নির্বাচন কমিশনের কাছে বিচারাধীন বিষয়। মমতা কংগ্রেসের আইটি সেলের ছেলে-ছোকরা যেগুলোকে এখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ করেন, তাঁরা রিপোর্ট মেরে মেরে আমাদের এই পেজ সাসপেন্ড করিয়েছে। আমরা একশো শতাংশ আশাবাদী যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নাম, আর ঘাসের উপর জোড়া ফুল প্রতীক আমরাই পাব। আমরা এর সঙ্গে সঙ্গে একশো শতাংশ নিশ্চিত যে, মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনও দিন ঘাসের উপর জোড়া ফুল প্রতীক বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এর নাম ব্যবহারও করতে পারবেন না বা চোখেও দেখতে পাবেন না। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলে একটা ভেরিফায়েড অ্যাকাউন্ট অলরেডি চলছে। এক্সে চলছে, ফেসবুকে চলছে, ইনস্টাগ্রামেও চলছে। এবার তার পরিপ্রেক্ষিতে যদি আর একটা অ্যাকাউন্ট তৈরি হয়, তার বৈধতার জন্য কিছু নথি জমা দিতে হয় এক্স বা ফেসবুককে। কিন্তু, যেহেতু ব্যাপারটা পুরোটাই নির্বাচন কমিশনের কাছে বিরাচাধীন, আমাদের কাছে সেই নথি এখনও অ্যাভেলেবল নেই, আমরা যথাযথ জিনিস আমাদের পক্ষ থেকে জানানোর, আমরা জানিয়েছি।  

Continues below advertisement