রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: নির্বাচনের মুখেই আতঙ্কে জলপাইগুড়ি জেলার বাহাদুর ব্লকের সাতখামার এলাকার চাইচান্দি কামাত গ্রাম। ভোটের আবহে এই গ্রাম থেকেই উদ্ধার হল, এক বৃদ্ধার মুণ্ডহীন দেহ! পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধার নাম সামিজা খাতুন, বয়স ৭৩ বছর।  খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে, জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ ও ডগ স্কোয়ার্ড। ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে এইরকম ভয়াবহ ঘটনা এলাকায় ঘটে যাওয়ার ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকার মানুষেরা যাতে স্বাভাবিক জীবনযাপন করতে পারে, সেই কারণে এলাকায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

Continues below advertisement

জলপাইগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার শৌভনিক মুখোপাধ্যায় জানিয়েছেন, গতকাল, শনিবার সকাল ১০:৪৫ নাগাদ থানায় মৃতদেহ উদ্ধার হওয়ার একটি খবর আসে। জলপাইগুড়ি জেলার বাহাদুর ব্লকের সাথখামার এলাকার চাইচান্দি কামাত গ্রামের বাসিন্দা সামিজা খাতুন নামে এক বৃদ্ধার মুণ্ডহীন মৃতদেহ পাওয়া যায়। বৃদ্ধার বয়স আনুমানিক ৭৩ বছর। বৃদ্ধার বাড়ির পেছনের এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বৃদ্ধার মুণ্ডহীন মৃতদেহ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কোনও ধারালো অস্ত্র দিয়ে দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে মুণ্ডটি। তবে মুণ্ডটি এখনও পর্যন্ত নিখোঁজ। নিখোঁজ মুণ্ডটির খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতেও বৃদ্ধা নিজের বাড়িতেই ঘুমোচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুলিশের ডগ স্কোয়াড এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে কেন এই বৃদ্ধাকে এইভাবে খুন করা হল, তার কোনও হদিশ পাওয়া যায়নি। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, সেটা খতিয়ে দেখছে পুলিশ। ভোটের আগে এইরকম ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। তার ওপর, বৃদ্ধা মুণ্ড এখনও নিখোঁজ। এলাকা জুড়ে তার খোঁজ চালাচ্ছে পুলিশ। 

Continues below advertisement

রবিবাসরীয় প্রচার

সামনেই ভোট, চলছে জোর কদমে প্রচার। সকাল থেকেই নিজ নিজ কেন্দ্রে প্রচার সারছেন প্রার্থীরা। রবিবার চেতলায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হয়ে প্রচারে নামলেন ফিরহাদ হাকিম। অন্যদিকে, রবিবাসরীয় প্রচারে সকাল থেকেই মাঠে নেমে পড়েছেন অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিন বিধানসভার ফতেপুর এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের অভাব অভিযোগের কথা শুনলেন তিনি। রবিবাসরীয় প্রচারে মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। হাজারহাত কালিতলায় পুজো দেওয়ার পর সেখান থেকে তিনি প্রচার শুরু করেন। হুড খোলা গাড়িতে চেপে হাওড়া পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রচারে যান।