কলকাতা: বিধাননগরে সাংবাদিক বৈঠকে বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, 'পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতে চাই। গ্রামোন্নয়ন দফতরের সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু'। এও বলেন, 'পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতর সব কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় ২৭৯০ কিলোমিটার গ্রামীণ রাস্তা, ও সেতু তৈরি হবে। ২৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে। জব কার্ডধারী পরিবারগুলিকে প্রাপ্ত টাকা দেওয়া হবে। ১০০ দিনের কাজও শুরু হবে'।                                      

Continues below advertisement

দিলীপ ঘোষ বলেন, 'আবাস যোজনায় সব তথ্য ও নথি দেখে নিয়ে অনুমোদনের পর টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীনের জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন পর্যবেক্ষকরা কাজ করবেন দিশা কমিটির অধীনে। সেখানে সাংসদ, বিধায়ক, জেলাশাসকরা থাকবেন। পঞ্চায়েতে ৬৫৩৬ পদে নিয়োগ হবে। ১১১৫৪ পদে একযোগে নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে।' 

আরও পড়ুন, তৃণমূল দলটাকে ব্যান করার দাবি মন্ত্রী দিলীপ ঘোষের, কেন এই মন্তব্য?

Continues below advertisement

তিনি এও জানান, পঞ্চায়েতে নিয়োগের ক্ষেত্রে অন্য রাজ্য থেকে পর্যবেক্ষক আনা হবে। যাতে পরীক্ষা থেকে রেজাল্ট সব স্বচ্ছভাবে হয় সেটাকেই প্রাধান্য দেওয়া হবে। 

মন্ত্রীর কথায়, 'পঞ্চায়েতে কেউ ৩ বছরের বেশি কোথাও পোস্টিং থাকলে তাকে বদলি করতে হবে। যাতে দুর্নীতিকে রোখা যায়। এবার নিয়মিত স্পেশাল অডিট করা হবে। ৫ জুন গ্রাম সভা অনুষ্ঠিত হবে সব পঞ্চায়েতে। সব বিডিও সেখানে থাকবেন।' 

এর পাশাপাশি 'মা আহার' চালু হল পশ্চিমবঙ্গে। দিলীপ ঘোষ বুধবার জানিয়েছিলেন, "যেটা মা ক্যান্টিন নাম ছিল, মা আহার-এর নামে এই প্রকল্প চলবে। আগে ৩৯০টি স্থানে চলত। ৫ টাকায় মিল দেওয়া হত। আরও ১১০টি নতুন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট ৫০০টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে ৫ টাকার বিনিময়ে।" 'মা-ক্য়ান্টিন' যা এখন 'মা আহার' হয়ে গেছে, সেখানে ৫ টাকার প্লেটে মাছ থাকার কথা আগেই জানিয়েছে নতুন রাজ্য সরকার।