পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: কলকাতা পুরসভার আরও ১ তৃণমূল কাউন্সিলর গ্রেফতার। টালিগঞ্জ এলাকার ১১৪ নম্বর তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডলকে পাকড়াও করা হয়েছে। মহিলাকে শ্লীলতাহানি-মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কাউন্সিলরকে। রিজেন্ট পার্ক থানার পুলিশের হাতে গ্রেফতার বিশ্বজিৎ মণ্ডল।
আরও পড়ুন, দ্রুত বেগে এগোচ্ছে মৌসুমী বায়ু ? বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে, এল IMD-র বড় আপডেট
মহিলাকে প্রথমে মারধর এবং পরে শ্লীলতাহানির অভিযোগে টালিগঞ্জ এলাকার ১১৪ নম্বর তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল কে গ্রেফতার করা হয়। মূলত তার বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের হয় পুলিশের কাছে, পয়লা জুন। তার বিরুদ্ধে মূলত যে অভিযোগ ওঠে, তা হল, টালিগঞ্জের একটি রাস্তায় ওই মহিলা যাওয়ার সময় ওই কাউন্সিলর আটকায় এবং মারধর করে বলে অভিযোগ। ঘটনাটি মার্চ মাসে ঘটে এবং অভিযোগ গত মে মাসে রাত ৮ নাগাদ ওই মহিলাকে গালিগালাজ ও শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
রাজ্য়ে তৃণমূল জমানা শেষ হতেই , একের পর এক অভিযোগে গ্রেফতার হয়েছেন একাধিক কাউন্সিলর
রাজ্য়ে তৃণমূল জমানা শেষ হতেই সামনে আসছে একের পর এক অভিযোগ। পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের কাউন্সিলররা। শুধুমাত্র শেষ ৩ দিনেই গ্রেফতার হয়েছেন ৫ জনের বেশি কাউন্সিলর।এক মাসও হয়নি রাজ্য়ে ক্ষমতা থেকে সরে গেছে তৃণমূল। এর মধ্য়েই একের পর এক অভিযোগে গ্রেফতার হয়েছেন একাধিক কাউন্সিলর। শুধুমাত্র শেষ ৩ দিনেই গ্রেফতার হয়েছেন ৫ জনের বেশি কাউন্সিলর। যাঁদের মধ্যে একজন হলেন, দক্ষিণ দমদম পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস।
তোলাবাজি, হুমকি, মারধর, জায়গা দখল-সহ একাধিক অভিযোগে গ্রেফতার ধৃত তৃণমূল নেতা, জল বিভাগের পুর পারিষদও। তোলাবাজি, হুমকি, মারধর, জায়গা দখল-সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি বিধাননগর পুরসভার ৪০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তুলসি সিন্হা রায়ের স্বামী, ভাস্কর সিন্হা রায়কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সল্টলেক থেকে বিধাননগর উত্তর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, বাড়ি দখলের মতো অভিযোগ রয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ পাণ্ডবকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তাঁর ছেলে ও ভাইপো।পুলিশ সূত্রে দাবি,স্থানীয় এক ব্য়ক্তিকে মারধরের অভিযোগে রবিবার তাঁদের পাকড়াও করা হয়েছে।
পুরনো একটি মারধরের মামলায় তৃণমূল নেতাকে গ্রেফতার
ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার সব কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। এবার তাঁদের মধ্যেই একজনকে, গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম মনোজ পাণ্ডে। ২০২৪ সালে, তিনি ১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর থাকাকালীন পুলিশের উপর হামলার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।
