কলকাতা: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় অনুমতি কলকাতা হাইকোর্টের। ২৬ শে মার্চ মিছিলের অনুমতি দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 'সর্বাধিক ৫০০ জন ব্যক্তি নিয়ে করা যাবে শোভাযাত্রা। কোন ধাতব অস্ত্র প্রদর্শন করা যাবে না। প্রতীকী অস্ত্র নিয়ে মিছিল করতে হবে', শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে, নির্দেশ হাইকোর্টের। বিকাল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত করা যাবে শোভাযাত্রা।

Continues below advertisement

আরও পড়ুন, "ভোট দেওয়ার সময় মানুষ এই কথা ভাববেন ...", প্রচারে নেমে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিজেপি প্রার্থী তাপসের

Continues below advertisement

দায়িত্ব পাওয়ার পর, প্রথমবার বাহিনীকে নিয়ে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার, অজয় নন্দ। সূত্রের খবর, যেখানে, ইদ, রামনবমী এবং, নির্বাচন মূলত এই ৩টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এদিকে, রাজ্য়ে মহাসমারোহে রামনবমী পালনের প্রস্তুতি নিচ্ছে হিন্দু জাগরণ মঞ্চ। শনিবার ইদ, পরের সপ্তাহে রামনবমী, আর এপ্রিলে ২ দফায় রাজ্য়ে বিধানসভা ভোট, রাজ্য়ের পুলিশ-প্রশাসনের ওপর এখন পূর্ণ কর্তৃত্ব নির্বাচন কমিশনের! বদলে দেওয়া হয়েছে, পুলিশ-প্রশাসনের খোলনলচে। দায়িত্ব পাওয়ার পর, প্রথমবার, বাহিনীকে সঙ্গে নিয়ে আলিপুর বডিগার্ড লাইনসে বৈঠক করলেন কলকাতার পুলিশ কমিশনার, অজয় নন্দ। যেখানে, ইদ, রামনবমী এবং নির্বাচন। মূলত এই ৩টি বিষয়ই উঠে আসে বৈঠকে। 

কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, ইদ আছে। হয়তো পরশুদিনই হবে। কোথায় কোথায় ইদের প্রার্থনা হবে, কীরকম পুলিশ বন্দোবস্ত করা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করেছে কিনা, ট্রাফিকের ব্য়বস্থা করেছে কিনা, অনেক জায়গায় VIP আসবেন, নিরাপত্তার ব্য়বস্থা কী আছে, এসব নিয়ে বিশদে আলোচনা হল। তারপরে রামনবমী আছে।ওটা নিয়েও আলোচনা হয়েছে। তারপর মহাবীর জয়ন্তী আছে। বাইকের অনুমতি আমরা দিচ্ছি না। বাইক পার্কিং থাকবে। সবাই হেঁটেই যাবে। বাইকের জায়গা নেই। 

রামনবমীর দিন যাতে, রাজ্য়ে অশান্তির ঘটনা না ঘটে, তা নিয়ে DG-র সঙ্গে দেখা করেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্য়রা। হিন্দু জাগরণ মঞ্চের সদস্য় জয়দীপ্ত মণ্ডল বলেন, রাজ্য পুলিশের ডিজির কাছে গিয়েছিলাম।তিন বঙ্গে কোন কোন জায়গায় আক্রান্ত হতে পারে, সেই তালিকা দিয়েছি। হিন্দু রামনবমী উপলক্ষে বলেন, জাগরণ মঞ্চ ও অখিল ভারতীয় কিন্নর আখড়ার উদ্য়োগে, যাদবপুরে শুরু হয়েছে নবরাত্রির পুজো। ন'দিন ধরে হবে হোম যজ্ঞ। হিন্দু জাগরণ মঞ্চের দাবি, রামনবমীর দিন, রাজ্য়ের প্রায় ১ লাখ ২০ হাজার জায়গায় হবে রাম পুজো।সাড়ে ৩ হাজার শোভাযাত্রা হবে।