কলকাতা: প্রার্থী তালিকা প্রকাশের পরই প্রচারে নেমে পড়লেন মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। কথা বললেন এলাকার মানুষের সঙ্গে। চলল জনসংযোগ। এদিন তিনি প্রচারে বেরিয়ে বলেন, যেদিন থেকে শুরু করেছি রাজনীতি, আমরা তো মাঠে ময়দানেই ৩৬৫ দিন থাকি। দল আমার উপর আস্থা রেখেছে। কালকেই আমার সহকর্মীদের বসে কথাবাত্রা বলে...আজ থেকেই তাঁরা বলল যে বেরোতে হবে। '

আরও পড়ুন, দাদার লড়াই নন্দীগ্রামে, ভাই এগরায়, পদ্ম ফোঁটাবে এবার অধিকারী পরিবার ? মুখ খুললেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু

প্রশ্ন: আপনার প্রতিদ্বন্দ্বি সাধন পাণ্ডে (প্রয়াত), সুপ্তি পাণ্ডে এবং শ্রেয়া পাণ্ডে, একই পরিবারের থেকে..

বিজেপি প্রার্থী তাপস রায় :  যেটা বোঝার, এবারের লড়াইটা কিন্তু শাসকদল বনাম জনতা। এবারের লড়াইটা কিন্তু শাসকদলের সঙ্গে একটা বিশেষ রাজনৈতিক দলের নয়। সমস্ত দল, মত, ধর্ম নির্বিশেষে....আজকে পশ্চিমবঙ্গকে যেখানে এনে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়...এই পাশেই আরজিকর, এই কথা ভাববেন না মানুষ ভোট দেওয়ার সময়।