গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা : একের পর এক দুর্নীতির অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে। জেলায় জেলায় আটক ও গ্রফতার পঞ্চায়েত প্রধান, সদস্য থেকে প্রাক্তন বিধায়করা। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর একেবারে দুর্বিষহ অবস্থা তৃণমূল কংগ্রেসের। এবার দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভার কৃপারামপুর এলাকায় এক নেতার নামেও উঠল ভয়ঙ্কর অভিযোগ।                                        

Continues below advertisement

তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর - ২ ব্লকের সভাপতি নবকুমার বেতালের বাড়ি থেকে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী উদ্ধার হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, তৃণমূল নেতা নবকুমার বেতালের বাড়িতে ২০২০ সালের বিপর্যয় মোকাবিলার জন্য বরাদ্দ ত্রাণসামগ্রী মজুত করে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দারা বাড়ির দরজা ভেঙে বস্তাবন্দী সামগ্রী, হাঁড়ি, কড়াই, গামলা-সহ বিভিন্ন গৃহস্থালির সামগ্রী দেখতে পান। তাঁদের দাবি, গরিব মানুষের মধ্যে বিতরণ না করে ওই সামগ্রী নিজেরা আত্মসাৎ করছে। নবকুমার বেতালের স্ত্রী সোমাশ্রী বেতাল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং তৃণমূলের মনোনীত প্রার্থী। দীর্ঘদিন ধরে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের। খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সমস্ত জিনিস বাজেয়াপ্ত করে। কেন ত্রাণ সামগ্রী বিলি করা হয়নি? ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।  আরও পড়ুন - খাটের নিচে সরকারি ত্রাণ সামগ্রী, কী করতেন TMC'র পঞ্চায়েত প্রধান ? ফাঁস হতেই আটক                 

আবার তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানের বাড়িতে পাওয়া গেলো বিপুল পরিমান সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। অভিযোগ পেয়ে আটক করা হয়েছে তৃণমূলের এই পঞ্চায়েত প্রধানকে। যার নাম লক্ষ্মণ চক্রবর্তী। ইনি সন্দেশখালি ২ ব্লকের দূর্গামণ্ডপ পঞ্চায়েতের প্রধান। খাটের নীচে থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী, সরকারি শাড়ি, জামাকাপড়-সহ বিভিন্ন জিনিস।                  

Continues below advertisement

অন্যদিকে আবার প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে উদ্ধার হয় প্রচুর ত্রাণ সামগ্রী। পূর্বস্থলীতে প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার পূর্বস্থলী উত্তরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তপন চট্টোপাধ্যায়। তৃণমূলের প্রাক্তন বিধায়ককে সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছিল পুলিশ। উদ্ধার হয় প্রচুর ত্রাণ সামগ্রী। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ত্রিপল ও ফুটবল। তপন চট্টোপাধ্যায়কে ঘিরে 'চোর' স্লোগান দেয় স্থানীয়রা।