কলকাতা: স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর (Kolkata)। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি। অন্যদিকে, বাঁকুড়ার কোতুলপুর, জয়পুরে প্রবল ঝড়, শিলাবৃষ্টি। ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা কৃষকদের। 

ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ: আজ থেকেই হাওয়া বদলের পূর্বাভাস ছিল রাজ্যে। সকাল থেকে চড়া রোদ থাকলেও দুপুর গড়াতেই মুখ ভার হয়। পূর্বভাস অনুযায়ী, রবিবার বিকেলের পর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই কলকাতাতেও বৃষ্টি হয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বইবে দমকা ঝোড়ো হাওয়া। কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। বুধবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে।                                                     

আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
26-Mar24.033.0
Partly cloudy sky
27-Mar23.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
28-Mar23.032.0
Partly cloudy sky
29-Mar23.031.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট: দক্ষিণবঙ্গের উপকূলে ও পশ্চিমের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতাতেও রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোম ও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির অনুকূল থাকতে পারে আবহাওয়া।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।আগামী ৪-৫ দিন সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় মালদা ও দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি সেলসিয়াস কম। রাজস্থান থেকে নিম্নচাপ অক্ষরেখা রয়েছে অসম পর্যন্ত। উত্তরপ্রদেশ, বিহার হয়ে উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে এই অক্ষরেখা।

আরও পড়ুন: North 24 Parganas Weather: ফের হাওয়া বদল রাজ্যে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনায়