কলকাতা: তোলাবাজির অভিযোগে ধৃত, পরে জামিন, এবার বিজেপি নেত্রীর পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি এদিন বলেন, ‘পুলিশ যে কাজ করেছে ভুল করেছে, পুলিশের বিবৃতি থেকেই বোঝা যাচ্ছে, সেখানে জুয়ার আড্ডা চলছিল’, প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতির। ওই বিজেপি নেত্রীর পাশে দাঁড়িয়েছেন শমীক ভট্টাচার্যের পাশাপাশি জগন্নাথ সরকারও। জগন্নাথ সরকার বলেন, ‘এটা যারা মামলা করুক, মিথ্যা মামলা হয়েছে, সমস্ত জুয়ার ঠেক বন্ধ করে দিয়ে, সুশাসন আনা উচিত।’
শমীক ভট্টাচার্য বলেন, ‘..সেটা একটা বিচ্যুতি, যেটা হয়েছে, ভুল হয়েছে। ওখানে পুলিশ যে কাজ করেছে, ভুল করেছে। পুলিশের নিজের বিবৃতিতেই বোঝা যাচ্ছে, যে সেখানে জুয়ার আড্ডা চলছিল। আমরা রাজ্যে প্রান্তিক মানুষের স্বার্থে, মহিলাদের স্বার্থে, এবং যেকোনও মানুষের জীবন ,যৌবনের স্বার্থে, এখানে আমরা জুয়া বন্ধ করে দিতে চাই। এই ব্যাপারে জিরো টলারেন্স।’
রানাঘাটে বিজেপি নেত্রী পিয়া বিশ্বাস, ওরফে পিয়ালির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। ইন্দিরা কলোনির বাসিন্দাদের অভিযোগ, তাঁদের থেকে ৩০ হাজার টাকা দাবি করেন পিয়া বিশ্বাস ওরফে পিয়ালি।অভিযুক্তকে গ্রেফতার করে মহকুমা আদালত তোলা হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। রবিবার জামিন পান পিয়ালি।
পিয়ালি বিশ্বাস, বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সদস্য়া। তোলাবাজির অভিযোগে বুধবার গভীর রাতে এই বিজেপি নেত্রীকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। রানাঘাটের ইন্দিরা কলোনিতে পিয়া বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছে। উল্টো দিকে ধৃত বিজেপি নেত্রীর দাবি, তিনি জুয়ার ঠেক ভাঙতে গিয়েছিলেন। কিন্তু অবাক করা বিষয় হল, নিজের সরকারের পুলিশের পদক্ষেপ নিয়েই প্রশ্ন তুলছেন বিজেপি সাংসদ।
রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন, এটা যারা মামলা করুক, মিথ্য়া মামলা হয়েছে। সমস্ত জুয়ার ঠেক বন্ধ করে দিয়ে, সুশাসন আনা উচিত। পিয়ালির (অভিযুক্ত বিজেপি নেত্রী) ভুল বলব এটাই, রাতেরবেলা ওই ভাবে একা না গিয়ে, দলগতভাবে যাওয়া উচিত ছিল। এই কারণেই তাঁকে (অভিযুক্ত নেত্রী) উল্টো মামলা দেওয়ার সুযোগ পেয়ে গেছে। পিয়ালিকেও সাবধানে চলতে হবে এবং পিয়ালি যেটা করেছে সেটা সত্য়ের জন্য় লড়াই করে জেলে গেছে।
মমতা তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, পুলিশ কার? মুখ্য়মন্ত্রী পুলিশমন্ত্রীর। সেখানে যদি বিজেপি সাংসদ (জগন্নাথ সরকার) আরেক রকম কথা বলে বসে থাকেন, সে তাদের (বিজেপির) ব্য়াপার। তোলাবাজির অভিযোগে গ্রেফতার, অন্য় কেউ গ্রেফতার হলে এক রকম সুর থাকত। আর যেই সেটা বিজেপির নিজের সেমসাইড গোল হয়েছে সঙ্গে সঙ্গে সেটাকে সংগত প্রমাণের চেষ্টা।
