সমীরণ পাল , সন্দেশখালি :  পালাবদলের পর তৃণমূলে ভাঙন চলছেই। সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই একটা মিম ঘুরে ফিরে আসে- মুকুল রায়ের ছবি, আর তার নিচে লেখা রাজনীতির নস্ট্রাদামুস। তিনি বলতেন, "দলবদল তো রাজনীতির অঙ্গ। কংগ্রেস ভেঙেই তৃণমূল হয়েছে।'', এটাই নাকি রাজনীতির ইতিহাস। সেই  রীতি জারি রেখে তৃণমূলের হাতে থাকা একের পর এক গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল করা শুরু করেছে NCPI । এবার সন্দেশখালির তৃণমূলে ধরল বড় ভাঙন। সেখানকার ২টি ব্লক থেকে পঞ্চায়েত সমিতির কর্মাধ্য়ক্ষ, সদস্য় সহ প্রায় ৭০ জন যোগদান করলেন NCPI-তে।

Continues below advertisement

সূত্রের খবর, রবিবার কলকাতার কসবায় তাঁদের যোগদান করানো হয়। এর মধ্য়ে ছিলেন সন্দেশখালি ১ নম্বর ব্লকের অন্তর্গত ন্য়াজাট ২ গ্রাম পঞ্চায়েতের সদস্য়রা। ছিলেন সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতির অধিকাংশ সদস্য়। পাশাপাশি ছিলেন সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত ৪টি গ্রাম পঞ্চায়েতের সদস্য়রা। 

বিধানসভা ভোটের পরই তৃণমূল ভেঙে ২০ জন বিদ্রোহী সাংসদ মিশে যান NCPI-তে। হালে বসিরহাট, ইসলামপুর থেকে গোয়ালপোখর- রাজ্যের একাধিক জায়গায় তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতির দখল নিয়েছে NCPI । অর্থাৎ ক্ষমতা গিয়েছে NDA-এর হাতে।

Continues below advertisement

NCPI আসলে বিজেপিরই এজেন্ট বলে কটাক্ষ করে বলছে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস। আর নব্য এনসিপিআই নেতারা বলছেন, মানুষ NDA-এর উন্নয়ন দেখে আসছেন।  

বসিরহাট লোকসভা এলাকায় তৃণমূলের হাতে থাকা ১৩টি গ্রাম পঞ্চায়েত এবং দুটি পঞ্চায়েত সমিতি NCPI-এর দখলে চলে এসেছে। দাবি করেছেন NCPI-এর বসিরহাট সাংগঠনিক জেলার কো-অর্ডিনেটর। তৃণমূলের হাতে থাকা ২৩ আসনের মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি-সহ ১৩ জন নির্বাচিত সদস্যই NCPI-তে যোগ দিয়েছেন। অন্যদিকে, তৃণমূলের হাতে থাকা মিনাখাঁর কুলটি গ্রাম পঞ্চায়েতের ২০ আসনের মধ্যে, উপপ্রধান-সহ ১৩ জন সদস্যই যোগ দিয়েছেন NCPI-এ। 

উত্তরবঙ্গেও একই ছবি। তৃণমূলের হাতে থাকা উত্তর দিনাজপুরের গোয়ালপোখর ২ নম্বর পঞ্চায়েত সমিতির ৩৩ আসনের মধ্যে ২৬টাই ছিল তৃণমূলের দখলে। এরমধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি-সহ ১৬ জনই যোগ দেন NCPI শিবিরে।  অন্যদিকে NCPI শিবিরে চলে আসেন কংগ্রেসের ১ সদস্যও।  ফলে পঞ্চায়েত সমিতি দখল করে NCPI । 

তৃণমূলের হাতে থাকা ইসলামপুর পঞ্চায়েত সমিতির মোট আসন ৩৮ । পালাবদলের আগে ৩৬ টাই ছিল তৃণমূলের। পরে তৃণমূলের অর্ধেক সদস্য গোর্খা জনমুক্তি মোর্চা এবং বাকি অর্ধেক চলে যান NCPI শিবিরে। ৩৬ আসন দখলে থাকা তৃণমূল এখানে শূন্য হয়ে যায় ! আর বিজেপি, NCPI ও গোর্খা জনমুক্তি মোর্চা মিলে এখানে বোর্ড গঠন করে।