কলকাতা: দক্ষিণবঙ্গে পৌষ সংক্রান্তির আগেই কমবে তাপমাত্রা, সেকথা জানানো হয়েছিল আগেই। সেই মতোই জেলায় জেলায় জাঁকিয়ে পড়ল শীত। আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল আগেই। গতকাল থেকেই অবাধ হয়েছে উত্তরে হাওয়ার গতিপথ। আজ থেকেই বইবে হিমেল হাওয়া, পারদ পতন হতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে সারাদিন শিরশিরানি শীতল হাওয়া বইবে গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। গতকাল থেকেই ক্রমশ নামতে শুরু করেছে পারদ। জাঁকিয়ে শীতের স্পেল ৫ থেকে ৬ দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ প্রায় ৩-৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা ।

 গতকাল এ দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকল দুর্গাপুর কাঁকসাসহ পশ্চিম বর্ধমানের বিভিন্ন প্রান্ত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে রোদ উঠার সম্ভাবনা রয়েছে। গতকাল অনেক বেলা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল শহরের বিভিন্ন রাস্তাঘাট।সকালের দিকে যানবাহন চলাচলে খানিকটা সমস্যাও হয়।

দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজ     

জেলা  সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা
উত্তর ২৪ পরগনা২২ ডিগ্রি, ১২ ডিগ্রি
দক্ষিণ ২৪ পরগনা২২ ডিগ্রি, ১২ ডিগ্রি
পূর্ব মেদিনীপুর২৪ ডিগ্রি, ১৩ ডিগ্রি
হাওড়া২২ ডিগ্রি, ১১ ডিগ্রি
কলকাতা২৫ ডিগ্রি, ১৪ ডিগ্রি
হুগলি২২ ডিগ্রি, ১১ ডিগ্রি
পুরুলিয়া২৪ ডিগ্রি, ১০ ডিগ্রি
ঝাড়গ্রাম২৪ ডিগ্রি, ১১ ডিগ্রি
পশ্চিম মেদিনীপুর২৩ ডিগ্রি, ১১ ডিগ্রি
বাঁকুড়া ২৪ ডিগ্রি, ১০ ডিগ্রি 
পশ্চিম বর্ধমান২২ ডিগ্রি, ১১ ডিগ্রি
পূর্ব বর্ধমান২২ ডিগ্রি, ১১ ডিগ্রি
বীরভূম২২ ডিগ্রি, ১১ ডিগ্রি
মুর্শিদাবাদ২২ ডিগ্রি, ১০ ডিগ্রি
নদিয়া২২ ডিগ্রি, ১১ ডিগ্রি

                                                         

আরও পড়ুন, দেশের ৬ রাজ্যে পেট্রোলের দাম কমল, কলকাতায় জ্বালানির দর কত ?

আবহাওয়ার আপডেট:

আগামী তিনদিন তাপমাত্রা ক্রমশ কমবে। আসবে শীতের নতুন স্পেল। তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে তারপর আরও দু-তিন দিন একই রকম তাপমাত্রা থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্প-এ। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির মতো জেলাগুলিতে। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা। রবিবারের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গে।

কলকাতায় আজ থেকেই উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। কাল থেকে পারদ ক্রমশ নামবে। তিন ডিগ্রি নেমে ১১-১২ ডিগ্রি সেলসিয়াস হতে পারে কলকাতার তাপমাত্রা। সকালে হালকা মাঝারি কুয়াশা। বেলায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে