কলকাতা: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, আর তার জেরে এই বাংলায় ভরা পৌষে শীত উধাও! এ বছর যে আর শীতের (Winter in WB) ফেরার সম্ভাবনা নেই, আগেই সেকথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার তাদের পূর্বাভাস, বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামীকালও আজকের মতোই আবহাওয়া থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। 

আজ কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। প্রতিবেশী দেশে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তু্রে হাওয়া। পুবালি হাওয়ার দাপটে হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। গোটা দক্ষিণবঙ্গে (South Bengal Weather) স্বাভাবিকের থেকে অনেকটাই ওপরে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, কোথাও আংশিক মেঘলা আকাশ। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। শুধু তাই নয়, আগামীকালও এমন আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে। শীতের আমেজ কাটিয়ে দক্ষিণবঙ্গে ফিরছে অস্বস্তিকর আবহাওয়া। জলীয় বাষ্প ঢোকার কারণেই এমনটা হচ্ছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা।

আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে। হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে। তার প্রভাব পাড়তে পারে  দার্জিলিঙের উঁচু পার্বত্য এলাকায়। 

উত্তরবঙ্গের আবহাওয়াউত্তরবঙ্গে বৃহস্পতিবার নাগাদ বৃষ্টি ও সিকিমে হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়, বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার , কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। 

বুধবার বঙ্গের কোথায় কত তাপমাত্রা জানাল মৌসম ভবন। সূত্র: https://mausam.imd.gov.in/

 

 

Date: 2023-12-27
StationMax Temp (oC)Dep. from NormalMin Temp (oC)Dep. from NormalRH at 0830ISTRH at 1730ISTRainfall (mm)
Asansol27.3 (26/12)315.658665 (26/12)NIL
ASHOKNAGAR26.7 (26/12)--15.3------NIL
Baharampur25.4 (26/12)016.648877 (26/12)NIL
Bankura27.2 (26/12)213.228874 (26/12)NIL
Bishnupur27.2 (26/12)213.228874 (26/12)NIL
Burdwan28.0 (26/12)216.258388 (26/12)NIL
Coochbehar27.6 (26/12)313.148173 (26/12)NIL
Darjeeling15.6 (26/12)36.646784 (26/12)NIL
Diamond Harbour28.4 (26/12)217.649476 (26/12)NIL
Digha28.6 (26/12)315.638478 (26/12)NIL
Jalpaiguri29.2 (26/12)413.128072 (26/12)NIL
Kalimpong15.6 (26/12)-111.447773 (26/12)NIL
Kolkata-Alipur26.8 (26/12)117.648372 (26/12)NIL
Kolkata-Dum Dum27.0 (26/12)117.258262 (26/12)NIL
Kolkata-Howrah25.7 (26/12)1NA--9065 (26/12)NIL
Kolkata-Salt Lake26.8 (26/12)--18.0--7866 (26/12)NIL
Krishnanagar----12.0175--NIL
Malda26.5 (26/12)217.758166 (26/12)NIL
Maya Bandar29.8 (26/12)125.027572 (26/12)NIL
Midnapore26.5 (26/12)215.639063 (26/12)NIL
MURSHIDABAD27.7 (26/12)--15.4------NIL
Nancowrie27.2 (26/12)-323.8-18295 (26/12)3
Port Blair31.0 (26/12)126.856574 (26/12)TRACE
PURULIA26.3 (26/12)312.217859 (26/12)NIL
RAMSHAI27.2 (26/12)--12.1--7889 (26/12)NIL
RATUA25.9 (26/12)--14.2--9595 (26/12)NIL
Siliguri----12.2--80--NIL
Sriniketan26.4 (26/12)114.448677 (26/12)NIL
Sunderban28.0 (26/12)217.028575 (26/12)NIL

 

আরও পড়ুন: ফ্যাশন শো-এ নজরকাড়া বালুচরী, স্বর্ণচরী! বিষ্ণুপুর মেলায় ব়্যাম্পওয়াক টলি-অভিনেত্রীর