কলকাতা: SSC দুর্নীতি মামলায় ED-র দ্বিতীয় নোটিসে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। আজ সকালে নথি নিয়ে CGO কমপ্লেক্সে হাজির হন তিনি। ED অফিসে ঢোকার সময় সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেননি অর্পিতা মুখোপাধ্যায়। 

Continues below advertisement

আরও পড়ুন, ভবানীপুরের চক্রবেড়িয়ায় জমজমাট প্রচার, শুভেন্দু আসার আগে এলাকায় উৎসবের চেহারা

Continues below advertisement

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন ED আধিকারিকরা। অন্যদিকে, গতকাল হাজিরা এড়ানোর পর, পার্থ চট্টোপাধ্যায়কে আবার নোটিস দিয়েছে ED. সূত্রের খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আগামীকাল CGO কমপ্লেক্সের অফিসে হাজির হতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে তিন বছর জেল খেটে এখন জামিনে মুক্ত রয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। এবার এসএসসি দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

SSC দুর্নীতি মামলায় হাজিরা পার্থর বান্ধবী অর্পিতার

একইসঙ্গে তলব করা হল অর্পিতা মুখোপাধ্য়ায়কেও। আগামী সপ্তাহে দুজনকে হাজিরা দিতে বলা হয়েছে সিজিও কমপ্লেক্সে। নিয়োগ দুর্নীতির অভিযোগে তিন বছর জেল খেটে, সদ্য় জামিনে মুক্তি পেয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়।বিধানসভা ভোটের আগে, নিজের নির্বাচনী কেন্দ্র, বেহালা পশ্চিমে জনসংযোগেও দেখা গেছে তাঁকে। তার মধ্য়েই এবার পার্থ চট্টোপাধ্য়ায়কে ফের ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একই সঙ্গে তলব করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্য়ায়কেও। 

আগামী সপ্তাহে ২ জনকেই সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ ইডি সূত্রে খবর, আগামী সপ্তাহে ২ জনকেই সিজিও কমপ্লেক্সের ইডি দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দুজনকেই গ্রেফতার করা হয়েছিল। ED সূত্রে খবর, SSC নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়ের নাম উঠে আসে। কীভাবে SSC-র চাকরি বিক্রি করা হয়েছিল? তা নিয়ে মিডলম্যানদের বয়ান থেকে ও একাধিক নথি থেকে বহু তথ্য পাওয়া গেছে। যেখানে পার্থ চট্টোপাধ্যায়ের নাম উঠে এসেছে।

ভোটের মুখে ফের তলব 

২০২২ সালের ২৩ অগাস্ট নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্য়ায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিত মুখোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ED। অর্পিতা মুখোপাধ্য়ায়ের দু'টি ফ্ল্য়াট থেকে নগদ ৫০ কোটি টাকা এবং গয়নার পাহাড় উদ্ধার হয়েছিল। বিভিন্ন জায়গায় 'অপা' নামে বহু সম্পত্তিরও হদিশ মেলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি। এবার ভোটের মুখে সেই পার্থ চট্টোপাধ্য়ায় এবং অর্পিতা মুখোপাধ্য়ায়কে ফের তলব করল ইডি।