কলকাতা: সপ্তাহান্তে ফের ঝড়বৃষ্টি পশ্চিমবঙ্গের একাধিক জেলায়।  হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার খুব একটা বৃষ্টির আশঙ্কা নেই। তবে বিক্ষিপ্তভাবে দক্ষিণের সব জেলাই ভিজতে পারে। তবে বৃষ্টির তীব্রতা বেশি থাকবে না।

Continues below advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অনুকূল আবহাওয়াগত পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে শক্তিশালী আর্দ্র বায়ু প্রবেশের কারণে ২০-২১ মার্চ ২০২৬ তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা হাওয়া কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। মূলত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত ও দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলাতে, দক্ষিণবঙ্গের যেমন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বাকি জেলাগুলোতেও আংশিক মেঘলা আকাশ তার সঙ্গে সঙ্গে দু-এক পয়সা হালকা বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দিনভর মেঘলা আকাশ। দুপুরের পর থেকে চলবে ঝড়-বৃষ্টির স্পেল।  কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম হুগলি জেলাতে ৭০ কিলোমিটার পর্যন্ত গতি বেগে ঝড় বইতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা।  

হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই স্থানে দমকা হাওয়া রেকর্ড করা হয়েছে। শিলাবৃষ্টি উত্তরবঙ্গের কোচবিহার জেলায় এক বা দুই স্থানে শিলাবৃষ্টি হয়েছে।                                      

Continues below advertisement

শুক্রবার থেকেই বদলাতে পারে আবহাওয়া। শুক্র ও শনিবার দক্ষিণের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। হতে পারে কালবৈশাখীও। সেই সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।                                                                      

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় দিনভর মেঘলা আকাশ; কখনো আংশিক মেঘলা আকাশ। হালকা ঝড়-বৃষ্টিতে কমলো দিন ও রাতের তাপমাত্রা।  বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। শুক্রবার থেকে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা আরও এক দফায়।