কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। 'লিপস অ্যান্ড বাউন্ডস' নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের ভূমিকায় ক্ষুব্ধ দেশের শীর্ষ আদালত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) ভূমিকায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে।  তদন্তকারীদের উদ্দেশে আদালত বলল, "লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে যত কম কথা বলবেন ততই ভাল। লিপস অ্যান্ড বাউন্ডস নিয়ে তদন্তে কী করেছেন, সেটা সবার জানা।" (Supreme Court on Leaps and Bounds)

Continues below advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় বার বার 'লিপস অ্যান্ড বাউন্ডস' সংস্থার উল্লেখ পাওয়া গিয়েছে। সেই নিয়ে CBI এবং ED-র ভূমিকা নিয়েই প্রশ্ন তোলেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, "হাইকোর্টের বিচারপতিরা বারবার একাধিক নির্দেশ দিয়েছেন। সেগুলোর কি হয়েছে সেটাও আমাদের জানা আছে। কারও ক্ষেত্রে তদন্তের গতি স্লথ হয়ে গিয়েছে, এমনও উদাহরণ আছে। কিছু ক্ষেত্রে সক্রিয়, কিছু ক্ষেত্রে তদন্তে আবার নিষ্ক্রিয় এজেন্সি।" (Supreme Court)

আরও পড়ুন: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির অস্বাভাবিক মৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার ঘর থেকে

Continues below advertisement

'লিপস অ্যান্ড বাউন্ডস' সংস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় কোটি কোটি টাকা জমা করেন বলে গতকালই আদালতে দাবি করে রাজ্য। সেখান থেকেই সংস্থায় ৩০ কোটি টাকা জমা হয় বলে দাবি করা হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন সেই নিয়ে প্রশ্ন করলেও সুমিত জবাব দেননি বলে দাবি করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। টাকা জমা দেওয়া, ভাউচারে সুমিতের সই থাকার কথা উল্লেখ করেন তিনি। বলেন, "এটি হিমশৈলের চূড়ামাত্র।"

আরও পড়ুন: ‘দাদার অনুগামী না হয়ে দলের অনুগামী হোন’, মন্তব্য বিজেপি বিধায়কের, কাদের নিশানা?

সুমিতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পক্ষে সওয়াল করে রাজ্য সরকার। তাদের তরফে বলা হয়, "নিজে যখন সইয়ের কথা অস্বীকার করছেন, জিজ্ঞাসাবাদ প্রয়োজন। গতবার শুনানির পর ২ কোটি টাকা জমা করেছেন সুমিত রায়। এই টাকা একটি রাজনৈতিক দলের অ্য়াকাউন্টে জমা করা হয়েছে।  ওই দলের অ্যাকাউন্ট থেকে ৩০ কোটি টাকা লিপস অ্যান্ড বাউন্ডসে ট্রান্সফার হয়েছে।" যদিও আদালতে সুমিতের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন জানান, ১১ দিন ধরে জিজ্ঞাসাবাদে তাঁদের তরফে পূর্ণ সহযোগিতা করা হয়েছে। অবৈধ জমির লেনদেন নিয়ে কোনও প্রশ্ন করা হয়নি।

এ নিয়ে 'কালীঘাট তৃণমূল'কে তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ও। তিনি বলেন, "না খাতা, না বহি...জো ডক্টর মমতা ব্যানার্জি কহে, ওহি সহি। পার্টির গঠনতন্ত্র মমতা বা অন্য কাউকে ক্ষমতা দিয়েছে যে একটি প্রাইভেট সংস্থায় দলের ৩০ কোটি টাকা ট্রান্সফার করা হবে? লিপস অ্যান্ড বাউন্ডস কার? টুয়েলভ পাস করা একটা ছেলের। অভিষেক বন্দ্য়োপাধ্যায় যিনি মমতার ভাইপো, সেই চার্টার্ড মাফিয়ার সংস্থায় দলের ৩০ কোটি দিয়েছে। SSC তো পুরনো স্ক্যাম! এখনও কেন চার্টার্ড মাফিয়ার বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে না? একটা দলের টাকা, চলে গেল লিপস অ্যান্ড বাউন্ডসে! এখনও কেন ফ্রি ঘুরে বেড়াচ্ছে সে? এটা কি সেটিং হয়ে যাচ্ছে?"