কলকাতা: সোমবার বিধানসভায় বাজেট পেশ হয়েছে। ক্ষমতায় আসার পর বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ। মঙ্গলবার বাজেট নিয়ে বিধানসভায় বক্তব্য পেশ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাবি ভাষণে প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে বিরোধীদের আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।                       

Continues below advertisement

মুখ্যমন্ত্রী বলেন, 'যে অত্যাচার ২০২১-এ হয়েছে, সভ্য দেশে হয় না। ১৫ বছর ধরে রাজ্যে একাধিক মিথ্যে মামলা। ২০২১ থেকে বিজেপির ওপর দিকে দিকে অত্যাচার হয়েছে। আমরা মনে করি সংবিধান মেনে আমাদের চলতে হবে। আপনারা ৫ বছর কি করেছেন? কতবার হাউস থেকে বের করেছেন'।                                                                         

আরও পড়ুন, উত্তরবঙ্গেও ছুটবে মেট্রো? শিলিগুড়ি-জলপাইগুড়ি, দুর্গাপুর-আসানসোলে মেট্রো প্রকল্পের ভাবনা রাজ্যের

Continues below advertisement

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণে মুখ্যমন্ত্রী। হিংসার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, 'প্রত্যেক বিধায়কদের ডেকে কথা বলা হচ্ছে। ৫ বছরে আমাকে কতবার অধিবেশন থেকে বের করেছেন একুশের ভোটের পরে আপনারা কত অত্যাচার করেছেন? আমার বিরুদ্ধে ১০২টি মামলা হয়েছে। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনব? আমরা এখনও মুখে লিউকোপ্লাস্ট লাগাতে বলিনি।'                                                                                                        

মুখ্যমন্ত্রী বলেন, 'কোতুলপুরে আলুচাষি আত্মহত্যা করেছেন। একুশের ভোটের পরে ৫৭জন খুন হয়েছিলেন। মোথাবাড়িতে ঢুকতে দেননি, ধুলিয়ানে হিন্দু গ্রাম লুঠ। হরগোবিন্দ-চন্দন দাসকে খুন করলেন, আমাকে ঢুকতে দেননি। আদালতের অনুমতি নিয়ে আমাকে যেতে হয়েছে। কলকাতা পুলিশকে দিয়ে তাড়িয়েছেন। তখনই বলেছিলাম প্রত্যেক ক্রিয়ার সমান প্রতিক্রিয়া আছে। তখনই বলেছিলাম জনতা আছে, শিক্ষা দিয়েছে। দেশের সংবিধান, প্রধানমন্ত্রীর দেখানো পথেই চলব আমরা'।