কলকাতা: রাজ্য মন্ত্রিসভার সোমবারের বৈঠকেও নেওয়া হল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ধর্মীয় শ্রেণিবিন্যাসের ভিত্তিতে যে প্রকল্পগুলি চালু ছিল, তা আগামী মাস থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা বন্ধ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।        

Continues below advertisement

সোমবার নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, 'তথ্য ও সংস্কৃতি বিষয়ক দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনস্থ ধর্মীয় শ্রেণি বিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্প সমূহ বন্ধ। এই মাস চলবে।পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে।' 

এতদিন রাজ্যে ইমামরা পেতেন মাসিক ৩ হাজার টাকা করে। পুরোহিত ও মোয়াজ্জেমরা দেড় হাজার টাকা করে ভাতা পেতেন। ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তে তাঁদের ভাতা বাড়িয়ে মাসিক ২ হাজার টাকা করে তৃণমূল। কিন্তু এবার ধর্মের ভিত্তিতে ভাতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি সরকার।                                                    

Continues below advertisement

কী কী বলছেন পুরোহিত-ইমামরা? 

পুরোহিত অমলেন্দু পানিগ্রাহী বলেন, 'ঠিকই কাজ হয়েছে। কারণ ভাতা দিয়ে কখনও দেশের উন্নতি হয় না।' মোয়াজ্জেম মোহাম্মদ সালেমুদ্দিন বলেন, 'কোনও ভাল কাজের জন্য যদি এই টাকা লাগায়, তো ঠিক আছে।' 

আরও পড়ুন, কলকাতায় সাতসকালে ভয়ঙ্কর দুর্ঘটনা, বাইপাসে মুখোমুখি ধাক্কায় গাড়ি উল্টে বিপদ

২০১১ সালে রাজ্যে ক্ষমতায় আসার পরের বছরই, ২০১২ সালে ইমাম-মোয়াজ্জেমদের ভাতা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রাজ্য সরকারের এই ঘোষণা নিয়ে কম বিতর্ক হয়নি। এরপর, ২০২০ সালের অক্টোবর থেকে পুরোহিতদের জন্যও মাসিক ভাতার ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এবার ধর্মীয় ভিত্তিতে প্রাপ্ত ভাতা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল। পুরোহিত উমাশঙ্কর ত্রিপাঠী বলেন, 'এটা খুব ভালভাবে দেখছি। কারণ এই ভাতা দিয়ে বেকারদের কোনও উন্নতি হয় না।' মোয়াজ্জেম আরিফ বিল্লা বলেন, 'সাধারণ মানুষের যাতে উন্নয়ন হয়। সরকার যখন আছে, যা করছে সেটা ভালই করছে।' 

পুরোহিত অনুপম ভট্টাচার্য বলেন, 'দু হাজার, এক হাজার টাকার ভাতাতে যে তেমন কিছু উন্নতি হয় না, এইজন্য আমার ভাতার প্রতি এত ইন্টারেস্ট নেই।' সরকারি কোষাগারের এই বিপুল টাকা বাঁচলে কি অন্য খাতে উপকৃত হবেন যোগ্য প্রাপকরা?