কলকাতা: গোয়ার পর ত্রিপুরায় ভরাডুবি। জাতীয় নির্বাচন কমিশনের কাছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের তকমা খারিজের আবেদন করলেন বিরোধী দলনেতা। ট্যুইটে করে তিনি লিখেছেন, আমি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করছি, সর্বভারতীয় দল হওয়ার জন্য যে মাপকাঠি রয়েছে, তৃণমূল কংগ্রেস, তা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাই, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলের তকমা খারিজ করা উচিত। তৃণমূল কংগ্রেস সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আঞ্চলিক দল বলেও আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী।
(খবরটিসম্প্রতিব্রেককরাহয়েছে।বিস্তারিতকিছুক্ষণপরইদেওয়াহচ্ছে।একটুপরেরিফ্রেশকরুন।জেলাথেকেশহর, দেশ, বিদেশ, বিনোদনথেকেখেলা, বিজ্ঞানথেকেপ্রযুক্তিসহঅন্যান্যসমস্তখবরেরআপডেটেরজন্যদেখতেথাকুনএবিপিআনন্দওএবিপিলাইভ)
