অরিত্রিক ভট্টাচার্য, তারাতলা, কলকাতা : তারাতলায় গোডাউন বিপর্যয়, মৃত বেড়ে ১১, আহত ১৮ জন। তারাতলায় বিপর্যয়স্থলে ফরেন্সিক দল। ধ্বংসস্তূপে এখনও আটকে ৩ জন, জানালেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। তারাতলাকাণ্ডে গোডাউন মালিক-সহ ধৃত ৫ জনের ৯ দিনের পুলিশ হেফাজত। কীভাবে তারাতলায় বিপর্যয়? উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন রাজ্যের। ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি।
তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়া গোডাউনের নীচে আটকে বাড়িতে ফোন করেন মুঙ্গেরের একাধিক শ্রমিক। তাঁদের মধ্যে কারও মৃত্যু হয়েছে। কেউ নিখোঁজ, কারও চিকিৎসা চলছে হাসপাতালে। উদ্বিগ্ন ও শোকগ্রস্ত পরিজনরা। কার গাফিলতির জেরে এতবড় দুর্ঘটনা? যে দুর্ঘটনার জেরে অন্ধকার, অনিশ্চয়তার মুখোমুখি অসংখ্য পরিবার। উপার্জনকারী প্রিয়জনকে হারিয়ে কী করবেন তারা বুঝে উঠতে পারছে না অসহায় পরিবারগুলি। তারাতলায় তাসের ঘর, বিপর্যয়ে মৃত্যু কাটোয়ার অগ্রদীপের যুবক। মৃত রোহিত চৌধুরী। শোকস্তব্ধ পরিবার। তারাতলায় বিপর্যয়ে মৃত্যু কৃষ্ণনগরের চর শম্ভুনগরের ২ জনের। মৃত রাহুল চৌধুরী ও চন্দ্রমা চৌধুরী। শোকস্তব্ধ পরিবার।
আসরে এবার 'বস স্ক্যাম' ! ফাঁদে পা দিয়েছেন কী মরেছেন, কী এই 'বস স্ক্যাম'
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, তারাতলাকাণ্ডে আটক প্রাক্তন মেয়রের OSD. তারাতলাকাণ্ডে আটক প্রাক্তন মেয়রের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায়। কালীচরণ বন্দ্যোপাধ্যায় বর্তমানে পুরসভায় এমপিল্যাডের ম্যানেজার ও কন্ট্রোলিং অফিসার। তারাতলাকাণ্ডে গঠিত SIT-র হাতে আটক কালীচরণ বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ মেয়র হওয়ার পর OSD হয়ে তাঁর সব কাজ সামলাতেন কালীচরণ। তারাতলা বিপর্যয়ে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল পুলিশ। 'KMC-তে কী হয়েছে জানি, কালীকে তুললে সব বেরিয়ে যাবে। এই কালী ক্যামাক স্ট্রিটের নিয়োগ, বাইপাসের পাশে তৃণমূল ভবন বানাচ্ছে ২০০ কোটি টাকা দিয়ে', বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর আটক প্রাক্তন মেয়রের OSD কালীচরণ বন্দ্যোপাধ্যায়।
তারাতলায় গোডাউন ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৫ জনকে। এর মধ্যে রয়েছেন গোডাউনের মালিক। তারাতলা মোড়ের ফ্ল্যাট থেকে মধ্যরাতে শম্ভুনাথ বেহরাকে গ্রেফতার করে পুলিশ। এই আবাসনেই ৬ টি ফ্ল্যাট রয়েছে তাঁর। মাঝরাতে তাঁর খোঁজে আবাসনে পৌঁছে যায় পুলিশ। প্রথমে শম্ভুনাথ বেহরাকে খুঁজে পায়নি পুলিশ। দেখা হয় সিসিটিভি ফুটেজ। এরপর আবাসনের কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে পুলিশ। তখনই তারা জানতে পারেন, ওই আবাসনে ৬ টি ফ্ল্যাট রয়েছে শম্ভুনাথ বেহরার। এরপর ৬ টি ফ্ল্যাটেই তল্লাশি চালানো হয়। তার মধ্যে থেকে একটি ফ্ল্যাটে ছিলেন শম্ভুনাথ বেহরা। এদিকে, এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার কমল সামন্তকে। গ্রেফতার করা হয়েছে বিল্ডিং সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজারকেও। গ্রেফতার করা হয়েছে লেবার সাপ্লায়ার দিবাকর ভাণ্ডারী ও মধ্যস্থতাকারী আব্দুল হামিদকে। অনিচ্ছাকৃত খুন, অনিচ্ছাকৃত খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে তারাতলা থানা।
