সুজিত মণ্ডল, নদিয়া : জ্বলন্ত ধূপকাঠি থেকে বিপদ, বাড়িতে আগুন। ভস্মীভূত একটি ঘর। পুড়ে খাক ঘরের বাইরে রাখা বাইক। মঙ্গলবার রাতে এমনই ঘটনা ঘটেছে নদিয়ার কল্যাণীর রঘুনাথপুর খ্রিস্টান পাড়ায়।
গৃহকর্ত্রী দরথী মণ্ডল সন্ধের পুজো দিয়ে পাশে মেয়ের বাড়িতে গিয়েছিলেন। ঘরে জ্বলছিল ধূপকাঠি। অসাবধানতাবশত সেই ধূপকাঠি থেকেই ঘরে আগুন ধরে যায়। প্রতিবেশীরা দেখতে পেয়ে পরিবার ও দমকলকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নেভানো হয়।