সৌভিক মজুমদার, কলকাতা : দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য TET পাস বাধ্যতামূলকভাবে। বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। ২০২৮-এর ৩১ অগাস্টের মধ্যে সব প্রাথমিক শিক্ষকদের TET পাস করতেই হবে বলে জানিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
পদোন্নতির জন্য় TET বাধ্য়তামূলক
প্রাথমিকে শিক্ষকতা চালিয়ে যাওয়ার জন্য় এবং পদোন্নতির জন্য় TET বাধ্য়তামূলক। পয়লা সেপ্টেম্বর মহারাষ্ট্রের একটি মামলায় এই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর জন্য চাকরিরত সমস্ত প্রাথমিক শিক্ষকদের ২ বছরের সময়সীমা বেঁধে দেয় দেশের সর্বোচ্চ আদালত। তবে আবার TET পাসের সেই সময়সীমা আরও ১ বছর বাড়াল সুপ্রিম কোর্ট। যদি পদোন্নতি চান...
যদিও আদালতের স্পষ্ট নির্দেশ, যে প্রাথমিক শিক্ষকদের ৫ বছরের কম চাকরি রয়েছে, তাঁদের TET-এ বসতে হবে না। তবে ওই শিক্ষক যদি পদোন্নতি চান, তাহলে TET পাস বাধ্যতামূলক। আর যাদের ৫ বছরের বেশি চাকরি রয়েছে, তারা TET দিতে না চাইলে চাকরি ছাড়তে হবে বলে জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। তবে সেক্ষেত্রে তিনি অবসরকালীন সমস্ত সুযোগ সুবিধা পাবেন।
