কলকাতা : লোকাল ট্রেনে যাতায়াত করেন? তাহলে এই খবরটা অবশ্যই জানা দরকার। বড় আপডট দিল রেল।  সোমবার, ২৯ জুন, ট্রেনে ওঠার আগে যাত্রা শুরুর আগে জেনে নিন এই খবর। ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য আসানসোল ডিভিশনের তিনটি মেমু (MEMU) যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। রেল সূত্রে জানা গিয়েছে, শঙ্করপুর–মথুরাপুর রেল সেকশনে ট্র্যাক মেইনটেন্যান্সের জন্য দুপুরে প্রায় ৩ থেকে ৪ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে। সেই কারণেই সোমবার তিনটি ট্রেন বাতিল রাখা হয়েছে।

Continues below advertisement

আজ যে ৩টি ট্রেন বাতিল

  • 63510 ঝাঝা–বর্ধমান MEMU প্যাসেঞ্জার                      
  • 63546 জসিডিহ– অন্ডাল MEMU প্যাসেঞ্জার                                 
  • 63509 বর্ধমান–ঝাঝা MEMU প্যাসেঞ্জার                     

রেলওয়ে যাত্রীদের পরামর্শ দিয়েছে, স্টেশনে যাওয়ার আগে অবশ্যই ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করে নিন। এতে অযথা স্টেশনে গিয়ে সময় নষ্ট হবে না। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে ট্রেনগুলি স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ফের চালানো হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে,  আদ্রা ডিভিশনে শুরু হতে চলেছে পরিকাঠামো উন্নয়নমূলক কাজ। আর এই গুরুত্বপূর্ণ কাজের জেরে ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচলে বড়সড় পরিবর্তন হতে চলেছে।                                

ট্রেনের নামবাতিলের দিন
আসানসোল–আদ্রা–আসানসোল মেমু২৯ জুন, ৩০ জুন, ১ জুলাই, ২ জুলাই, ৩ জুলাই ও ৫ জুলাই
আদ্রা–মেদিনীপুর–আদ্রা মেমু৩০ জুন, ৩ জুলাই ও ৫ জুলাই
আদ্রা–ভাগা–আদ্রা মেমু৩০ জুন
আসানসোল–পুরুলিয়া–আসানসোল মেমু২৯ জুন ও ২ জুলাই
টাটানগর–আসানসোল মেমু৪ জুলাই

 

Continues below advertisement

২৬ জুন পূর্ব রেলওয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় - 

বালিগঞ্জ স্টেশন লিমিটে ডাউন প্যাসেঞ্জার লাইনে ২৭.০৬.২০২৬ (শনিবার) তারিখ ২২.১৫ ঘ. থেকে ২৮.০৬.২০২৬ (রবিবার) তারিখ ০৪.৪৫ ঘ. পর্যন্ত ৬ ঘণ্টা ৩০ মিনিটের ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। ফলে, গত কয়েকদিন আরও কিছু ট্রেন বাতিল হয়। 

আরও পড়ুন :  লক্ষ লক্ষ টাকা তোলাবাজি, এবার গ্রেফতার ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শামস ইকবাল