কলকাতা: প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী সাকিরের জামিন। ৩০ জুন গ্রেফতার, ৩ জুলাই সাকিরের জামিন। রামনবমীতে অশান্তির মূল চক্রী হিসেবে গ্রেফতার। ৩০ জুন- রিষড়া থেকে সাকিরকে গ্রেফতার করে NIA। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলিকে কোর্টে তুলল NIA। ২০২৩-এ হুগলির রিষড়ায় অশান্তিকাণ্ডে গ্রেফতার সাকির আলি। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামীর বিরুদ্ধে। 'স্থানীয়দের থেকে পাওয়া ভিডিও ও CCTV ফুটেজ থেকে বেশ কিছু তথ্য় মিলেছে', গত বুধবার আদালতে এই দাবি করেছিলেন NIA-র আইনজীবী।                                            

Continues below advertisement

সেলিব্রেশনের জন্য ৩১ ডিসেম্বর করা হয়েছিল ব্ল্যাঙ্ক ফায়ারিং। অপরূপা পোদ্দারের স্বামী সাকিরকে গ্রেফতার করে দাবি NIA-র। 'আলাদা আলাদা বন্দুকে ব্যবহার হয় এমন ৩৬টি গুলি উদ্ধার', সাকিরের প্রভাব উল্লেখ করতে গিয়ে কোর্টে দাবি NIA-র।                                                     

'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই। সাকির আলি নিজে ছিলেন কাউন্সিলর, স্ত্রী ছিলেন সাংসদ। আগে অনেক অসহযোগিতার মুখে পড়তে হয়েছিল। সরকার বদল হওয়ায় এখন মিলছে ১০০% সহযোগিতা', রামনবমীতে হিংসা মামলায় কোর্টে দাবি কেন্দ্রীয় এজেন্সির।                                          

Continues below advertisement

'অভিযুক্ত সাকির আলি কীভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত?' তদন্তকারী অফিসারের কাছে জানতে চান বিচারক।                           

'একটি গাড়ির সূত্রে সন্দেহ, পরে পাওয়া যায় সিসি ফুটেজ। অন্য গাড়িতে হামলা হলেও, সাকিরের গাড়িতে হয়নি। পরে সেই গাড়ি বিক্রি করে দেন অপরূপার স্বামী। রামনবমীর জন্য ক্ষমতা বাড়াচ্ছে বিজেপি। আমাদের ক্ষমতায় থাকতে হলে সক্রিয় হতে হবে। হামলার জন্য বোমাও আনতে বলেছিলেন সাকির। একজন ACP বয়ানেও অভিযুক্তের নাম জানা যায়', একাধিক বয়ানের উল্লেখ করে কোর্টে দাবি NIA-র।