পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: আর্থিক প্রতারণা মামলার (Money Laundering Case) তদন্তে রাসবিহারী (Rashbehari) বিধানসভা কেন্দ্রের (Assembly Election) তৃণমূল প্রার্থী, মেয়র পারিষদ ও বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের দুই ঠিকানায় আয়কর দফতরের অভিযান। সকাল সকাল দেবাশিস কুমারের মনোহরপুকুর রোডের বাড়ি ও তাঁর নির্বাচনী কার্যালয়ে পৌঁছে গেছে আয়কর দফতরের টিম। এর আগে আর্থিক প্রতারণা মামলার তদন্তে দেবাশিস কুমারকে একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদ করেছে ED. রাসবিহারীর তৃণমূল প্রার্থীর বাড়ি ও অফিসে এবার পৌঁছে গেল আয়কর দফতর। 

Continues below advertisement

কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার মামলায় কলকাতা পুরসভার মেয়র পারিষদ এবং রাসবিহারীর বিদায়ী তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ED. ED সূত্রে খবর, এই মামলায়, সম্প্রতি, অমিত গঙ্গোপাধ্য়ায় নামে এক ব্য়বসায়ীর ঠিকানায় অভিযান চালানো হয়।                                         

অভিযোগ, কলকাতার একাধিক বিতর্কিত জমির নথি পুরসভা থেকে তৈরি করাতেন ওই ব্য়বসায়ী। সেই বিতর্কিত জমি বিক্রি করা হত অন্য়দের। এইভাবে, কোটি কোটি টাকা হাতিয়েছিলেন তিনি। ED সূত্রে দাবি, এই মামলার তদন্ত করতে গিয়ে মেয়র পারিষদ দেবাশিস কুমারের নাম উঠে এসেছে। মেয়র পারিষদ পদে থাকার সুবাদে ওই ব্যবসায়ীকে তিনি কোনও সুবিধা পাইয়ে দিয়েছেন কিনা, তা জানতে চায় ED. সূত্রের খবর, প্রথম তলবে জিজ্ঞাসাবাদ করে যে সব তথ্য মিলেছে, তার সূত্র ধরেই দ্বিতীয়বার তলব করা হয় দেবাশিস কুমারকে। 

Continues below advertisement

কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আর্থিক প্রতারণা মামলার তদন্তে দেবাশিস কুমারের দুই ঠিকানায় অভিযান। এর আগে দেবাশিস কুমারকে ২ দফায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ED। আজ ED-র তলবে সাড়া দিলে হোয়াটস অ্যাপ চ্যাট হিস্ট্রি সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। 

এদিকে, ভোটের মুখে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও নির্বাচনী কার্যালয়ে আয়কর দফতরের তল্লাশি অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর স্বপন দাশগুপ্তর বিরুদ্ধে স্লোগান দেন তৃণমূল কর্মীরা। ফাইল চুরি হচ্ছে কেন স্বপন দাশগুপ্ত জবাব দাও।  সব ফাইল আছে। ফাইল চুরি করছিল- এই স্লোগান ওঠে। মতিলাল নেহরু রোডেই আছে  শোভন দেব চট্টোপাধ্যায়ের পার্টি অফিস এবং ওই এলাকার কাউন্সিলর দেবাশিস কুমারের পার্টি অফিস।