কলকাতা: 'অন্য রাজ্যের ক্ষেত্রে SIR-এ এক ধরণের নিয়ম, পশ্চিমবাংলার ক্ষেত্রে অন্য নিয়ম', এক্স হ্যান্ডলে পোস্ট তৃণমূল কংগ্রেসের। রাজ্যের শাসক দলের দাবি,'বিজেপির B-TEAM হিসাবে কাজ করছে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের একটাই লক্ষ্য নাম বাদ দেওয়া।সুপ্রিম কোর্টের নির্দেশিকা মানছে না জাতীয় নির্বাচন কমিশন। বাংলার বাড়ির জন্য অর্থসাহায্যের নথি গ্রহণযোগ্য নয় বলে নির্দেশ দিয়েছে কমিশন। ভোটারদের আস্থা জেতাই লক্ষ্য হওয়া উচিত কমিশনের, ভয় দেখানো বা নাম বাদ দেওয়া নয়। জাতীয় নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, মানুষের ভোটাধিকার রক্ষা করাই কর্তব্য, রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করা নয়। এটা নির্বাচন কমিশন নয়, নির্বাচন ওমিশন', আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
আরও পড়ুন, ছেলের হয়ে 'বেকার ভাতা'র লাইনে বাবা, 'সাময়িক সুরাহা'র জন্য লাইনে অনেকে ; যুবসাথীর ফর্ম তুলতে আজও ভিড়