ক্যানিং :  খুন থেকে খুনের চেষ্টা। অশান্তি পাকানো থেকে আর্থিক প্রতারণা। তোলাবাজি। এরকম নানা অভিযোগে কলকাতা থেকে জেলায় জেলায় গ্রেফতার হলেন একাধিক তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনায়  গ্রেফতার ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের ( Pareshram Das) এর দাদা উত্তম দাস ( Uttam Das )। ধৃত উত্তম দাস ক্যানিং ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি এবং স্থানীয় তৃণমূল নেতা হিসেবেও পরিচিত।

Continues below advertisement

পুলিশ সূত্রে খবর, ৪ মে বিজেপির একটি মিছিলে গুলি চলার ঘটনায় এক বিজেপি কর্মী আহত হন। সেই ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছে উত্তম দাসের বিরুদ্ধে। এছাড়াও এলাকায় ভয় দেখানো, সন্ত্রাস ছড়ানো-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে বলে দাবি পুলিশের। ছাড়াও, ২০২১-এর বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকায় একাধিক বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর ও লুঠপাটের ঘটনায় তাঁর মদত রয়েছে বলে অভিযোগ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে উত্তম দাসকে গ্রেফতার করে ক্যানিং থানার পুলিশ। অভিযোগ, তাঁকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁর ভাই তথা তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সেই ঘটনায় এই উত্তম দাসের মদত রয়েছে বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তাঁর মদতপুষ্ট গুন্ডারা এখনও মানুষের বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। 

Continues below advertisement

মালদায় কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা  অন্যদিকে, মালদায় কোটি কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন পঞ্চায়েত প্রধান ও তাঁর স্বামী। অভিযোগ, রতুয়া ১ নম্বর ব্লকের সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে প্রায় ১৩ থেকে ১৪ কোটি টাকা তছরুপ করা হয়েছে। বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান স্মৃতিকণা মণ্ডলের স্বামী অনিল মণ্ডল সাহানগর কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ম্য়ানেজার ছিলেন। অভিযোগ, বেছে বেছে নিজের আত্মীয়দের লোন পাইয়ে দিতেন পঞ্চায়েত প্রধানের স্বামী। কিন্তু কোনও লোনের টাকাই শোধ করা হত না।   নানা অভিযোগে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা। বাগুইআটি: ধৃত তৃণমূল কাউন্সিলরনবগ্রাম: ধৃত ব্লক তৃণমূল সভাপতি জীবনতলা: ধৃত পঞ্চায়েত প্রধানবাঁকুড়া: গ্রেফতার INTTUC নেতাপাত্রসায়ের: ধৃত ২ তৃণমূল নেতাদুবরাজপুর: ধৃত পঞ্চায়েত সমিতির সহ সভাপতিদুর্গাপুর: ধৃত বিদায়ী কাউন্সিলরএরপরও শনিবার একাধিক গ্রেফতারির খবর সামনে এসেছে। 

আরও পড়ুন : ভোটের প্রচারে লাগাতার হুমকি, অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, কোন কোন ধারায় অভিযোগ?