কলকাতা: আরও বিদ্রোহী কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), এবার দলীয় সব পদে ইস্তফা। সাংগঠনিক সভানেত্রীর পর সব পদেই সাংসদের ইস্তফা। লোকসভার সচেতকের পদ হারার পরেই 'বিদ্রোহ'। আনুগত্যের পুরস্কার বলে দলকেই তীব্র আক্রমণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বৈঠকে যোগ দেওয়ার পরেই সব পদে 'ইস্তফা'।    

Continues below advertisement

চিঠিতে তিনি লিখেছেন, শিক্ষা, দুর্নীতি থেকে আর জি করে অভয়ার মৃত্যু। চিকিৎসকের মৃত্যুতে ওঠা প্রশ্ন ধামাচাপা দেওয়ার অভিযোগ। সব সাংগঠনিক পদে ইস্তফা দিয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন। ব্যথিত করেছে খাদ্য, শিক্ষা দুর্নীতি থেকে আর জি করকাণ্ড। সমস্ত সাংগঠনিক পদে অব্যাহতি চেয়ে সুব্রত বক্সিকে চিঠি, খবর সূত্রের।     সর্বভারতীয় মহিলা তৃণমূলের চেয়ারপার্সনের পদে ইস্তফা দিয়েছেন। মহিলা সাংসদের সঙ্গে এক অশিক্ষিত, অভদ্র সাংসদের অশালীন আচরণ। পদে থেকেও অভদ্র সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও না পেলে, পদে থাকার মানে হয় না। নাম না করে কি ফের কল্যাণকেই আক্রমণে তৃণমূলের ৪ বারের সাংসদ? I-PAC-র ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সুব্রত বক্সিকে কাকলি ঘোষ দস্তিদারের চিঠি। তৃণমূলের সাধারণ কর্মী হিসেবে থাকার কথা জানিয়ে সুব্রত বক্সিকে চিঠি।                

আরও পড়ুন, পুরসভায় তৃণমূলে বড় ভাঙন, পদত্যাগ করছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী

Continues below advertisement

তাঁকে সরিয়ে লোকসভার মুখ্যসচেতকের দায়িত্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ছেড়েছেন জেলা সভানেত্রীর পদ। আর মঙ্গলবার সোজা চলে গেলেন রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠকে। যা নিয়ে তুঙ্গে জল্পনা। 

প্রসঙ্গত, ১৪ মে, কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই, কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে, লোকসভার মুখ্যসচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশাল মিডিয়ায় পোস্ট করেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথচলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ১০ দিনের মধ্যেই গত রবিবার, তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। দলের একাংশকেও নিশানাও করেছিলেন। 

আগামী দিনে কী ভূমিকায় দেখা যাবে কাকলি ঘোষ দস্তিদারকে? অপেক্ষা করে আছে আরও কোনও চমক?