কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : কাটমানি, তোলাবাজি থেকে নিয়োগ দুর্নীতি, আরজিকর। বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের অন্যতম কারণ। যে সব বিষয় নিয়ে এতদিন অভিযোগ শোনা যেত বিরোধীদের মুখে, তৃণমূলের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেই বিষয়েই দলকে নিশানা করলেন সাংসদ সৌগত রায়। 

Continues below advertisement

সৌগত রায় বলেছেন, 'গ্রাসরুট লেভেলে লোকেরা প্রতিবাদ করেছে, তাঁদের উপর তোলাবাজির বিরুদ্ধে। নীতিগতভাবে কিছু প্রশ্ন ছিল। আমাদের বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের বিরুদ্ধে, পঞ্চায়েতের প্রধান ইত্যাদিদের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ ছিল। সেটা যে এরম ভাবে বিস্ফোরণ হবে এটা আমি বুঝতে পারিনি। কোনও কাজ করতে গেছে, টাকা দিতে হয়েছে, কাজ করতে গিয়েছে কাজটা হয়নি, এই নিয়ে ক্ষোভ ছিল। একটা যেন কোনও অদৃশ্য জায়গায় এইসবগুলো একসঙ্গে মিলে ঠিক করেছে তারা রিভোল্ট করবে, করেওছে ভোটে। ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়া, তাই নিয়েও মানুষের মনে ক্ষোভ ছিল। আর জি করের মেয়েটির বিচার না পাওয়া, ওইরকম একটা বীভৎস ঘটনা ঘটা, তাই নিয়ে মানুষের মনে একটা ক্ষোভ ছিল। সবগুলো একসঙ্গে প্রকাশ পেয়েছে।' 

Continues below advertisement

২০২৬-এ রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে গেরুয়া সুনামি। সেই সুনামিতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে তৃণমূল কংগ্রেসের দুর্গ। কেন দেড় দশকেই ধসে গেল তৃণমূল সাম্রাজ্য? কেন মাত্র ১৫ বছরেই পতন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের? এই সব প্রশ্ন ঘিরে জল্পনার মধ্যেই শুরু হয়েছে তৃণমূলের গৃহদাহ। বিপুল পরাজয়ের পর ক্ষোভ উগরে দিচ্ছেন একের পর এক নেতা। এবার তা নিয়ে মুখ খুললেন সৌগত রায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে 'আসন লুঠ' হওয়ার অভিযোগ তুলেছেন, সেখানে বিধানসভা ভোটে তৃণমূলের বিপর্যয় নিয়ে দলকেই নিশানা করলেন তৃণমূল সাংসদ। 

এখনই কমছে না গরম ! কতদিন চলবে অস্বস্তিকর পরিবেশ? বৃষ্টির সম্ভাবনা কবে? জানাল হাওয়া অফিস 

২৬- এর বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতন হয়েছে। মাত্র ৮০টি আসন পেয়েছে তারা। অন্যদিকে, বিজেপি পেয়েছে ২০৭টি আসন। গেরুয়া ঝড়ে ধরাশায়ী তৃণমূল। এভাবে হারের পর দলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে। একের পর এক নেতা দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। অনেক বর্ষীয়ান নেতাই মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে। ইতিমধ্যেই তৃণমূল পরিচিত একাধিক পুরসভায় চেয়ারম্যান, ভাই চেয়ারম্যান, কাউন্সিলর - ইস্তফা দেওয়ার হিড়িক পড়ে গিয়েছে। এবার ২৬- এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের হার প্রসঙ্গে দলকেই নিশানা করলেন বর্ষীয়ান সাংসদ সৌগত রায়।