মনোজ বন্দ্যোপাধ্যায়, সোমনাথ মিত্র, কৌশিক গাঁতাইত, সমীরণ পাল ও বাপন সাঁতরা, কলকাতা: অবৈধ বালি পাচার আর এলাকায় সন্ত্রাসের 'সম্রাট' তৃণমূল নেতা (TMC News) লাউদোহার গোগলা অঞ্চল সভাপতি গৌতম ঘোষকে গ্রেফতার করল এলাকার পুলিশ। গৌতম ঘোষকে গ্রেফতার করার পরেই  থানার সামনেই 'চোর চোর' স্লোগান তোলে বিজেপি সমথর্করা।

Continues below advertisement

ছবিটা সিঙ্গুরের ক্ষেত্রেও অনেকটা একই। এবার সিঙ্গুরে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তোলাবাজি, বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর, হুমকি-সহ একাধিক অভিযোগে ধৃত তৃনমূল পঞ্চায়েত সদস্য অষ্ঠু কোলে। অভিযুক্তকে আজ আদালতে পাঠায় পুলিশ। 

Continues below advertisement

শুভ ভট্টাচার্য ও তিতাস বন্দোপাধ্যায়, দুইজনেই তৃণমূলের সক্রিয় কর্মী। শুভ তৃণমূলের যুব প্রেসিডেন্ট ও অপরজন তিতাস তৃণমূল ছাত্র পরিষদের নেতা। এই দুইজনের বিরুদ্ধে ২০২১ সাল থেকে নানান ভাবে হুমকি দেওয়া, নির্যাতন চালানো-সহ একাধিক বিষয় নিয়ে অভিযোগ করেছেন বিজেপির মন্ডল ১-এর সক্রিয় কর্মী কৌশিক মুখোপাধ্যায়। তাঁদের বিরুদ্ধে কৌশিক অভিযোগ জানিয়েছেন রাণীগঞ্জ থানায়। সেই অভিযোগের প্রেক্ষিতেই পুলিশ এই দুই অভিযুক্তকে বুধবার রাতেই গ্রেফতার করে। আসানসোল জেলা আদালতে নিয়ে যাওয়া হয়। 

অপরদিকে, মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার মামলায় গ্রেফতার বনগাঁ জেলা যুব তৃণমূলের সহ-সভাপতি তথা বনগাঁ পৌরসভার কাউন্সিলর পাপাই রাহা। মঙ্গলবার একটি মামলায় জামিন পাওয়ার পর ফের মাদক ব্যবসার সঙ্গে যুক্ত থাকার মামলায় গ্রেফতার করা হল বনগাঁ জেলার তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি তথা বনগাঁ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই রাহাকে। অপরদিকে, তোলাবাজি ও আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার গোঘাট-২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের শ্রমিক নেতা স্বরূপ লাহা।

আরও পড়ুন:- মমতার পাশ থেকে সরলেন মুসলিম বিধায়করাও, বিদ্রোহী শিবিরে নাম লেখালেন একে একে অনেকেই 

অপরদিকে, মাথাভাঙ্গা থানার এক সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় তৃণমূল নেতা শহিদুল মিয়াঁকে বাড়ির খাটের নিচ থেকে খুঁজে বের করে গ্রেফতার করলো পুলিশ। তাঁর বিরুদ্ধে আবাস যোজনার নাম করে বহু মানুষের কাছ থেকে কাট মানি নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি তার বাড়িতে বিক্ষোভ দেখায় স্থানীয় মানুষজন। সেদিন তাকে পাওয়া যায়নি আজও তার বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামের লোকজন। এরপরে পুলিশ এলে খাটের নিচে লুকিয়ে পড়ে  ওই তৃণমূল নেতা। সেখান থেকে বের করে পুলিশ তাকে গ্রেফতার করে।.