বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন সময়ের অপেক্ষা। দিল্লিতে একদিকে গোপন বৈঠকে বসেছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। রাজ্যের রাজনৈতিক মহলে তীব্র জল্পনা চলছে, কী হবে তৃণমূল কংগ্রেসের দিল্লি টিমের ভবিষ্যৎ  ।    রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন এখন শুধুই সময়ের অপেক্ষা। খবর সূত্রের, এই গোপন বৈঠকে অন্তত ২০ জন তৃণমূল সাংসদ উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই আরও এক বড় খবর - মুখ্যমন্ত্রীর সঙ্গে বিদ্রোহী তৃণমূল সাংসদদের বৈঠক হবে। দিল্লিতে ভূপেন্দ্র যাদবের বাড়িতে আছেন শুভেন্দু অধিকারী, বিপ্লব দেব। সেখানেই নাকি পৌঁছে গিয়েছেন,  একাধিক তৃণমূল সাংসদ। খবর সূত্রের । পরিষদীয় দলের পরে তৃণমূলের সংসদীয় দলেও তাহলে ভাঙন নিশ্চিত? 

Continues below advertisement

কারা কারা 'বিদ্রোহী' টিমে?

দিল্লিতে গোপন বৈঠকে যেসব তৃণমূলের বিদ্রোহী সাংসদরা বৈঠক করেন, তাঁরা হলেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, অরূপ চক্রবর্তী। এছাড়াও বিদ্রোহী সাংসদদের মধ্যে আছেন জগদীশ বাসুনিয়া, কালীপদ সোরেন,আবু তাহের, অসিত মালগোপন বৈঠকে আছেন শর্মিলা সরকার, খলিলুর রহমানরাও, খবর সূত্রের। এদের মধ্যে কারা কারা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন ও কী আলোচনা হল, সেটাই দেখার। 

Continues below advertisement

ইতিমধ্যেই দল ও রাজ্যসভার সাংসদের পদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়।  রাজ্যসভায় বর্তমানে তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে হল ১২। আর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় দলের বিরুদ্ধে মুখ খুলে কার্যত একঘরে হয়েছিলেন সুখেন্দুশেখর রায়। সোমবার একেবারে রাজ্যসভার সাংসদের পদই শুধু নয়, তৃণমূলকেও পরিত্য়াগ করলেন সুখেন্দু শেখর রায়। 

ডেপুটি লিডারের সঙ্গে LOP-র ঘরে মমতা ঘনিষ্ঠ ববি!      

বিধানসভায়  আবার মমতা-ঘনিষ্ঠ তৃণমূলে ধরল ভাঙন। ঋতব্রতর নেতৃত্বাধীন  'আসল' তৃণমূলে এলেন আরেক হেভিওয়েট  মমতা ঘনিষ্ঠ বিধায়ক। কলকাতাতে এই ঘটনা নিঋসন্দেহে নাটকীয় মোড়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে পা বাড়ালেন কলকাতার প্রাক্তন মেয়র, প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন তিনি বিধানসভায় আসেন। তাঁকে বিরোধী দলনেতা ঋতব্রতর ঘরে  নিয়ে যান  বিধায়ক সন্দীপন সাহা। বিরোধী দলনেতার গিয়ে দেখা করেন ফিরহাদ হাকিম। বিদ্রোহী বিধায়কদের সঙ্গে হাত মেলালেন একদা মমতা-ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম । তাহলে কি তৃণমূলের পরিষদীয় দলে আরও বড় ভাঙন হতে চলেছে ? আরও কেউ শিবির বদল করবেন ফিরহাদের পরে ? জল্পনা বাড়িয়ে দিল ঋতব্রত-সন্দীপন শিবিরে ফিরহাদের আগমনে।                    

       

আরও পড়ুন : অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল অ্যাপে ভুল তথ্য দিয়ে ফেলেছেন? কী করণীয়?