কলকাতা: শপথগ্রহণের পর থেকেই অ্যাকশন মোডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি কোনও কাজকর্মের অভিযোগ পাওয়া মাত্রই পদক্ষেপ করছে তাঁর পুলিশ ও প্রশাসন। টোটো স্ট্যান্ডে তোলাবাজির অভিযোগে গ্রেফতার। অভিযুক্ত সাদ্দাম শেখ কালিয়াচকের বাসিন্দা। 

Continues below advertisement

দীর্ঘদিন ধরে টোটো চালকদের থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ। তোলাবাজির বিরুদ্ধেই কড়া ব্যবস্থা, দাবি পুলিশ সুপারের।  

শনিবার ডায়মন্ডহারবারে, জেলার প্রথম প্রশাসনিক বৈঠক থেকে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তোলাবাজির দিন যে শেষ, তা স্পষ্ট বুঝিয়ে দিলেন তিনি। 

Continues below advertisement

আরও পড়ুন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টির সতর্কতা, কোন কোন জেলায় হতে পারে তোলপাড়?

আজ থেকে বন্ধ তোলাবাজি, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। 'হকার থেকে টোটো, অটো, টোল, কোথাও তোলাবাজি চলবে না। আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন। বৈধ রসিদ ছাড়া কোনওভাবে টাকা নেওয়া যাবে না। টাকা চাইতে এলেই অভিযোগ জানাবেন', সব ক্ষেত্রে পুলিশ কড়া হাতে দমন করবে, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কী হয় এক মাস দেখব, জানালেন শুভেন্দু অধিকারী। 

পাশাপাশি রাজনৈতিক সন্ত্রাস থেকে কাটমানি, মহিলাদের ওপর অত্যাচার বন্ধে কড়া মুখ্যমন্ত্রী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'নতুন করে থানায় FIR করতে পারেন। পুলিশের দ্বারা অত্যাচারিতরা নতুন করে অভিযোগ করতে পারবেন। রাজনৈতিকভাবে অত্যাচারের শিকার হলে অভিযোগ করতে পারবেন। মহিলারা যাঁরা অত্যাচারিত হয়েছেন, কিন্তু অভিযোগ নেওয়া হয়নি। এরকম ক্ষেত্রেও তাঁরা অভিযোগ জানাতে পারবেন। কেন্দ্র বা রাজ্য সরকারি প্রকল্পের কাটমানি নিলে কড়া ব্যবস্থা। পেটিএম বা ব্যাঙ্কে লেনদেনের প্রমাণ দেখাতে পারলে ব্যবস্থা'। 

এদিকে, বদলের রাজ্যে, জেলায় জেলায় নানা অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের একাধিক নেতা-কর্মী। পশ্চিম বর্ধমানে, বারাবনি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ-সহ ৬ জনকে গ্রেফতার করল পুলিশ। একুশের ভোট পরবর্তী সন্ত্রাসে যুক্ত থাকার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে। কোচবিহারে আবার আগ্নেয়াস্ত্র সহ পুলিশের জালে ধরা পড়লেন এক তৃণমূল কর্মী। যা ঘিরে পাল্টা সুর চড়াল তৃণমূলও।