WB HS Results 2023 LIVE: উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার, সার্বিক পাসের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

WB HS Results 2023 Live Updates: এবার মাধ্যমিকের তুলনায় উচ্চমাধ্যমিকে দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী রয়েছেন। ২৪ মে বেলা ১২টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করবে সংসদ।

ABP AnandaLast Updated: 24 May 2023 10:09 PM

প্রেক্ষাপট

কলকাতা : উচ্চমাধ্যমিকের (Higher Secondary) রেজাল্ট (Result) আউট। ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ। এবার সাড়ে ৮ লক্ষের বেশি পরীক্ষার্থী। এই প্রথমবার মার্কশিটে QR কোড ব্যবহার করা হয়েছে। ছাত্রদের তুলনায় ১.২৭ লক্ষ...More

WB Higher Secondary Results 2023: প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিকের ফল, পাসের হার ৮৯.২৫ শতাংশ

প্রকাশিত হল এবছরের উচ্চমাধ্যমিকের ফল। পাসের হার ৮৯.২৫ শতাংশ। প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। দ্বিতীয় স্থানে ২ জন। যৌথভাবে তৃতীয় ৪ জন। পরীক্ষার্থীরা মার্কশিট হাতে পাবেন ৩১ মে। 

WB HS Results 2023 LIVE: আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল প্রায় এক মাস

আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল প্রায় এক মাস। সেই সঙ্গে বদল হল পরীক্ষার সময়েও। অন্যদিকে, একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার যাবতীয় দায়িত্ব দেওয়া হল স্কুলের হাতে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনই ২টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।