কলকাতা: বিজেপি করায় ফলতার কয়েকজন বাসিন্দাকে হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে।  মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের হাসিমনগর মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছয় ফলতা থানার পুলিশ। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার শাসক দলের।                                                         

Continues below advertisement

২ দফার ভোট নির্বিঘ্নে শেষ হলেও, ভোট পরবর্তী অশান্তি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতায়, বিজেপি সমর্থকদের হুমকি, মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ফলতার বাসিন্দার অভিযোগ, 'এবারে আমাদের পাঁচজনকে ভোটও দিতে দেয়নি। একে মেরেছে। কেন বিনাদোষে একে মারবে। একে ভোট দিতে দেয়নি'।                                                   

দক্ষিণ ২৪ পরগনার ফলতা-সহ একাংশের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব রয়েছেন উত্তরপ্রদেশের IPS অফিসার অজয় পাল শর্মা। দায়িত্ব পেয়েই তাঁকে দেখা যায় কার্যত রিলের 'সিঙ্ঘম'-এর ভূমিকায়। পাল্টা ফলতার তৃণমূল প্রার্থীও হুঙ্কার দেন, সামনে 'সিঙ্ঘম' থাকলে, তিনিও 'পুষ্পা'। ভোট মিটতে না মিটতে সেই ফলতার বাসিন্দাদের একাংশ অভিযোগ তুললেন, বিজেপি সমর্থক হওয়ায়, তাঁদের হুমকি দেওয়ার পাশাপাশি মারধরও করছে তৃণমূল।                                                   

Continues below advertisement

আরও পড়ুন, কাউন্টিংয়ের আগে মমতা-অভিষেক বৈঠক, কালীঘাটে হাইভোল্টেজ মিটিংয়ে কী নিয়ে কথা?

প্রতিবাদে শুক্রবার সকাল থেকে হাসিমনগর মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপির কর্মী-সমর্থকরা।                                                               

এদিকে গড়িয়ার পঞ্চসায়রে বুধবার রাতে, বিজেপির পোলিং এজেন্টের অফিসে হামলা ও তাঁর গাড়িতে ভাঙচুরের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।