আশাবুল হোসেন, কলকাতা: কাউন্টিংয়ের আগে মমতা-অভিষেক বৈঠক। কালীঘাটে তৃণমূলনেত্রীর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'স্ট্রং রুমের নজরদারি, কাউন্টিং এজেন্টদের কী ভূমিকা?' রণকৌশল ঠিক করতেই মমতা-অভিষেক বৈঠক, এমনটাই খবর সূত্রের।  

Continues below advertisement

স্ট্রং রুম বিতর্কের মধ্যেই কাল তৃণমূলের কাউন্টিং এজেন্টদের বৈঠক। কাল বিকেল ৪টে নাগাদ ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রার্থী, কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক, এমনটাই খবর সূত্রের ।                                                                     

রাজ্যজুড়ে স্ট্রং রুমের পরিস্থিতি, তাতে নজর রাখা, গণনার দিনের স্ট্র্যাটেজি সবকিছু নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় কালিঘাটে বৈঠকে এমনটাই সূত্রের খবর।                                       

Continues below advertisement

ইভিএম স্ট্রংরুম খতিয়ে দেখলেন মমতা

বৃহস্পতিবারেই গণনায় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো, ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধে থেকে মাঝরাত্তির পর্যন্ত কার্যত রাস্তায় ছিলেন তিনি। কর্মীদের উদ্দেশে বললেন, 'কাউন্টিকে যাতে সবাই ভালভাবে পাহারা দেয় আজ থেকেই, আমি সেটা বলব। দরকার হলে আমিও আমার এলাকায় পাহারা দিতে নামব। সব তৃণমূল প্রার্থীদের  বলব, নিজেরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা পাহারায় থাকুন। আমি যদি পাহারা দিতে পারি, আপনারাও পাহারা দিন। স্টোর থেকে কাউন্টিং হলে নিয়ে যাওয়ার সময় ইভিএম মেশিন বদলের পরিকল্পনা করেছে, নজর রাখতে হবে। অবহেলা করবেন না।'

আরও পড়ুন, ভোটের পরই রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, থানায় গেলেন লাভলি মৈত্র

ভোটের দিনে অন্য মমতা

যে মমতা বন্দোপাধ্যায়কে গত আড়াই দশক ধরে রাজ্য়বাসী দেখেছেন ভোটের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়ে, আবার বাড়ি ফিরে যেতে... বুধবার ভোটের সকালে তিনিই ঘুরলেন রাস্তায় রাস্তায়। ঘড়ির কাঁটায় বুধবার যখন সকাল ৭টা ১৫, চেতলায় পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। তারপর চক্রবেড়িয়ায় পার্টি অফিসের পাশে রাস্তায় বসে থাকেন প্রায় ঘণ্টাখানেক।