কলকাতা: সকাল থেকেই প্রবল রোদ দক্ষিণবঙ্গ ও কলকাতা জুড়ে, তাপমাত্রাও উর্ধ্বমুখী। মেয়ের মাঝামাঝি থেকেই দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, তবে উত্তরবঙ্গে আবার একেবারেই উল্টো আবহাওয়া। উত্তরবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও। গতকালও মাঝারি থেকে ভারি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে। পাশাপাশি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হয়েছে, সঙ্গে ঝড় ও। আজও দার্জিলিং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথায় কোথায় হালকা থেকে শুরু করে মাঝারি বৃষ্টিপাত, কোথায় তীব্র দাবদাহ? সেই কথাই জানাল, IMD কলকাতা।

Continues below advertisement

ভিজছে উত্তরবঙ্গ, পুড়ছে দক্ষিণবঙ্গ

আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার আর কোচবিহার-সহ উত্তরবঙ্গের একাধিক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে চলতে পারে ঝোড়ো হাওয়া। বর্জ্যবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বীরভূম আর মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পর্যন্ত হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ আর নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শুধু আজকে নয়, আগামী বেশ কয়েকটা দিনই উত্তরবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। পরের সপ্তাহের মাঝামাঝি থেকে সামান্য কমতে পারে বৃষ্টি। আর এই ঝড়বৃষ্টির ফলেই তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। দার্জিলিং আর কালিম্পং জেলায় ধস নামার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির ফলে প্রভাব পড়তে পারে ট্রাফিক চলাচলেও।

Continues below advertisement

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জন্য কোনও স্বস্তির খবর নেই। আজ কলকাতার তাপমাত্রা ৩৪ ডিগ্রি। দুপুরবেলা এই তাপমাত্রা বেড়ে হতে পারে, ৩৭ ডিগ্রি পর্যন্ত। তবে রাতের দিকে কমতে পারে তাপমাত্রা। কিন্তু তা মোটেই আরামদায়ক নয়। ফলে আগামী বেশ কয়েকটা দিন গরমেই পুড়তে হবে দক্ষিণবঙ্গবাসীকে। কয়েকটা জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, তার কারণে তাপমাত্রার খুব একটা বেশি হেরফের হবে না। আগামী বেশ কয়েকটা দিন গরমের কষ্টেই ভুগতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। মে মাসের মাঝামাঝি থেকেই গরম বাড়ছিল দক্ষিণবঙ্গে। সকাল থেকেই কড়া রোদ, এখানেই শেষ নয় আবহাওয়া দফতরের অফিস থেকে সতর্কতাও জারি করা হয়েছে। রোদে যতটা সম্ভব কম বেরনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

 

আরও পড়ুন: Alia Bhatt: হাসছেন, হাত নাড়ছেন.. অথচ ছবিই উঠল না! কানের লাল গালিচায় 'অপ্রস্তুত' আলিয়া! বিতর্ক হল 'মেজাজ হারানোর' ভিডিও নিয়েও