নয়াদিল্লি: অভিন্ন ডাক্তারি প্রবেশিকার প্রশ্নপত্র ফাঁস। কয়েকশো কোটি টাকার চক্র সামনে আসছে। সেই আবহেই NEET পুরোপুরি বাতিলের দাবি তুললেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ‘থালাপতি’ বিজয়। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের কাছে তাঁর আর্জি, পুরোপুরি তুলে দেওয়া হোক NEET. ডাক্তারিতে ভর্তি নেওয়া হোক উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। (Thalapathy Vijay)

Continues below advertisement

তামিলনাড়ু গোড়া থেকেই NEET-এর বিরোধিতা করে আসছে। তাদের যুক্তি, NEET আসলে পক্ষপাতদুষ্ট। শহুরে, প্রভাবশালী, ইংরেজি মাধ্যমের পড়ুয়াদেরই পাল্লা ভারী। পাল্লা দিতে না পেরেই গ্রাম থেকে উঠে আসা, দরিদ্র পরিবারের ছেলেমেয়েদের ডাক্তার হওয়ার স্বপ্নভঙ্গ হয়। এবছর NEET-এর প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিল হওয়ার পুনরায় বিরোধিতা শুরু হয়েছে। (NEET Question Paper Leak)

Continues below advertisement

আরও পড়ুন: পাহাড়ে ম্যাগি বিক্রি করে এত লাভ? ইনফ্লুয়েন্সারের ভিডিও ভাইরাল, কর্পোরেট চাকরি ছাড়তে চাইছেন অনেকেই

তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয় সেই নিয়ে নিজের মতামত জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁর বক্তব্য, ‘২০২৪ সালেও প্রশ্নপত্র ফাঁস হয়। ছয় রাজ্যে FIR হয়েছিল। মামলা CBI-এর হাতে ওঠে। ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে রাধাকৃষ্ণনকে নিয়ে যে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়, তারা ছয়টি সংশোধনী প্রস্তাব দিয়েছিল। কিন্তু তার পরও, দু’বছরের মধ্যে ফের প্রশ্নপত্র ফাঁস হল। বাতিল হল পরীক্ষা’।

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারি চাইলেন অভয়ার মা, নামের তালিকা দিলেন রত্না দেবনাথ, আদালতে সিবিআই বলল…

NEET তুলে দেওয়ার পক্ষে সওয়াল করে বিজয় লেখেন, ‘তামিলনাড়ু সরকারের তরফে গোড়া থেকে NEET-এর বিরোধিতা করা হয়েছে। NEET চালু হওয়ার পর থেকে গ্রামের, সরকারি স্কুলে পড়া, তামিল ভাষায় পড়াশোনা করা এবং অর্থনৈতিক ভাবে দুর্বল পরিবারের পড়ুয়াদের ক্ষতি হয়েছে। তামিলনাড়ু সরকার আবারও বলছে, রাজ্যে MBBS, BDS, AYUSH-এর কোর্সের যে আসন রয়েছে, তা উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরে ভিত্তিতেই পূরণ করা হোক’।

NEET-এর বিরোধিতা করে গতবছর সুপ্রিম কোর্টেও গিয়েছিল তামিলনাড়ু সরকার। রাজ্য সরকারের NEET বিরোধী বিল রাষ্ট্রপতি আটকে রেখেছেন বলে জানানো হয়। এর আগে, UPA সরকারের আমলে দেশের তদানীন্তন রাষ্ট্রপতি আব্দুল কালাম তামিলনাড়ুকে NEET থেকে ছাড়পত্র দিয়েছিলেন। ফলে উচ্চমাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, পড়ুয়াদের একটানা পারফর্ম্যান্স দেখেই ডাক্তারিতে ভর্তি নেওয়া যেত। বিধানসভা নির্বাচনে পালাবদল ঘটলেও, বিজয়ও সেই অবস্থানেই রইলেন।


Education Loan Information:

Calculate Education Loan EMI