কলকাতা: একদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সুস্পষ্ট নিম্নচাপ। আরেক দিকে, সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ চলবে। এর মধ্যেই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ, নদিয়া, এই ৫ জেলায়। কলকাতা-সহ বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সমুদ্র উত্তাল, ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। গতকালের মতো আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

২৮.০৮.২৪: বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম। জারি করা হয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা

২৯.০৮.২৪: বজ্রবিদ্য়ুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবারও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। 

উত্তরবঙ্গের আবহাওয়া

২৮.০৮.২৪: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সহ উত্তরের জেলাগুলিতে বৃষ্টি হবে।                       

মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা

সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলে। ২৯ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২৯ অগাস্টের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।

আগামী কয়েকদিনের আবহাওয়া

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
27-Aug26.029.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
28-Aug27.032.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
29-Aug27.032.0
Generally cloudy sky with Light rain
30-Aug27.032.0
Generally cloudy sky with Light rain
31-Aug28.032.0
Generally cloudy sky with Light rain
01-Sep28.032.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
02-Sep28.031.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Bangla Bandh: কাল ধর্মঘটের ডাক বিজেপির, সরকারি চাকুরেদের কড়া বার্তা নবান্নর