দার্জিলিং :  শীতে কাঁপছে পাহাড় (Darjeeling)। বুধবার রাত সাড়ে ৯ টা। দার্জিলিঙে তাপমাত্রা দেখাচ্ছিল ৪ ডিগ্রি। কিন্তু অনুভূতি বলছিল আরও কম !! ঘুম, বাতাসিয়া  থেকে শৈলশহরের আনাচ-কানাচ। চারিদিকে তুষার চাদর। বৃষ্টিও হয়েছে দফায় দফায়। সঙ্গে তুষারপাত। তাপমাত্রা নেমেছিল ৪ ডিগ্রিতে। বৃহস্পতিবারও এমনই আবহাওয়ার সাক্ষী থাকবে শৈলশহর, বলছে আবহাওয়া দফতর। আইএমডি-র ওয়েবসাইট বলছে বৃহস্পতিবারও বৃষ্টি  হবে। মেঘলাই থাকবে শৈলশহর দার্জিলিং।   সারাদিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে বজ্রপাতও ঘটতে পারে।  Darjeeling জেলার আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে চোখ রাখা যাক। 

দিনসর্বনিম্ন তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রাকেমন থাকবে আকাশ 
৩০-Dec৬.0৮.0মেঘলা , সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 
৩১-Dec৬.0১২.0মেঘলা আকাশ , হালকা বৃষ্টি 
0১-Jan৫.0১৩.0আংশিক মেঘলা আকাশ 
0২-Jan৫.0১৩.0আংশিক মেঘলা আকাশ 
0৩-Jan৫.0১৪.0পরিষ্কার আকাশ 

আরও পড়ুন : 

 

 

দার্জিলিং এই জেলার সদর শহর। কার্শিয়ং ও শিলিগুড়ি হল এই জেলার অপর প্রধান শহর। এই জেলার অপর গুরুত্বপূর্ণ শহর মিরিক একটি বিখ্যাত পর্যটনকেন্দ্র। আছে সুন্দরী ডুয়ার্স। দার্জিলিং জেলার মধ্যেই ডুয়ার্সের আবহাওয়া আর সুউচ্চ পাহাড়ি ঠান্ডা, দুইয়ের আমেজই পাওয়া যায় পুরদস্তুর। তাই দার্জিলিঙের আবহাওয়ার (Darjeeling Weather) উপর সারা বাংলার তো বটেই নজর থাকে সারা দেশের পাহাড় প্রেমীদেরই। 
আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও। এ রাজ্যের উত্তর অংশে অবস্থিত দার্জিলিং জেলা। মনোরম শৈলশহরের গর্ব করার মতো সম্পদের শেষ নেই। পাহাড়ি আমেজ, বিশ্ববিখ্যাত চা (tea garden), তিস্তা (tista)লাস্য, বাংলার বহু মণীষীর বাড়ি দার্জিলিং।